আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

ক্যাডিলাক এলাকা থেকে নিখোঁজ গর্ভবতী মহিলার খোঁজে কর্তৃপক্ষ

  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ১২:৪৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ১২:৪৩:৪৮ অপরাহ্ন
ক্যাডিলাক এলাকা থেকে নিখোঁজ গর্ভবতী মহিলার খোঁজে কর্তৃপক্ষ
নিখোঁজ রেবেকা কে. পার্ক/Wexford County sheriff's Office

ক্যাডিলাক, মিশিগান: ১১ নভেম্বর : ওয়েক্সফোর্ড কাউন্টি শেরিফের দপ্তর ২২ বছর বয়সী এক গর্ভবতী মহিলাকে খুঁজছে, যিনি কয়েক দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মহিলার নাম রেবেকা কে. পার্ক, যাকে সর্বশেষ ৩ নভেম্বর ক্যাডিলাক এলাকার বুন টাউনশিপে দেখা গিয়েছিল।
শেরিফ দপ্তরের গোয়েন্দা লেফটেন্যান্ট ক্রিস পিসকর এক ইমেলে জানান, সেই সময় পার্ক প্রায় ৩৮ সপ্তাহের গর্ভবতী ছিলেন। তার বোনই প্রথম তার নিখোঁজ হওয়ার খবর পুলিশকে জানান।
তদন্তে জানা গেছে, পার্ককে শেষবার তার জৈবিক মায়ের বাড়ির সামনে একটি গাড়িতে উঠতে দেখা গিয়েছিল। পরদিন তার মোবাইল ফোনটি কাছাকাছি এলাকায় পাওয়া যায়।
পিসকর জানান, শেরিফ দপ্তর পার্কের অবস্থান সংক্রান্ত “অনেক টিপস” পেয়েছে, তবে তিনি এখনো নিখোঁজ রয়েছেন। কর্মকর্তারা মনে করছেন, পার্ক এবং সম্ভবত তার সদ্যোজাত শিশুটি বিপদে থাকতে পারে। “পরিবারের মতে, পার্কের একটি শিশুর যত্ন নেওয়ার পর্যাপ্ত দক্ষতা বা সামর্থ্য নেই,”
— বলেন লেফটেন্যান্ট পিসকর। নিখোঁজ পার্কের উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন প্রায় ১৪০ পাউন্ড।
যে কেউ রেবেকা পার্কের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে, অনুগ্রহ করে ওয়েক্সফোর্ড কাউন্টি শেরিফের অফিসের (২৩১) ৭৭৯-৯২১১ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত