আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা

২১ বছর বয়সে মালেশিয়ায় সিলেটের কন্টেন্ট ক্রিয়েটর দীপের মৃত্যু

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০২:৩০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৩:০৭:০১ পূর্বাহ্ন
২১ বছর বয়সে মালেশিয়ায় সিলেটের কন্টেন্ট ক্রিয়েটর দীপের মৃত্যু
সিলেট, ১২ নভেম্বর: সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দীপ মঙ্গলবার ভোরে মালেশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ২১ বছর।
আত্মীয়দের বরাতে জানা গেছে, সোমবার (১১ নভেম্বর) রাতের দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দীপকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দীপংকর দীপ সিলেটের সোশ্যাল মিডিয়ায় তার অভিনব কন্টেন্টের জন্য বেশ পরিচিত ছিলেন। জানা গেছে, গত ১৩ অক্টোবর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ছেড়ে মালেশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে পড়ালেখার পাশাপাশি তিনি কন্টেন্ট তৈরির কাজও চালিয়ে যাচ্ছিলেন। প্রতিবেশী ও বন্ধুবান্ধবরা তার আকস্মিক মৃত্যুর খবর শুনে শোকাহত। তবে, মরদেহ কবে দেশে ফিরবে তা এখনও জানা যায়নি।
দীপের পরিবার সিলেটের গোপালটিলায় বসবাস করেন। তার মূল বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মণ্ডলকাপন গ্রামে। দীপের বাবা হলেন দিব্যজিৎ দাশ দ্বিজেন।
দীপের মৃত্যুর খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং তরুণ কন্টেন্ট ক্রিয়েটারের অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক