আমেরিকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত

শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০২:৩৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০২:৩৮:২১ পূর্বাহ্ন
শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর
ঢাকা, ১৩ নভেম্বর : জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৭ নভেম্বর। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ রায়ের তারিখ নির্ধারণ করে।
ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী। রাষ্ট্রপক্ষ মামলার যুক্তিতর্ক উপস্থাপন করেছে পাঁচ দিন ধরে, আর আসামিপক্ষের যুক্তিতর্ক চলে তিন দিন। সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছে। রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। মামলার অন্য একজন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের সময় সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ঘটনা তদন্তে উঠে এসেছে। মামলার শুনানিতে শহিদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি ও চিকিৎসকসহ ৫৪ জন সাক্ষ্য দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠনের পর জুলাই আন্দোলনকেন্দ্রিক ঘটনাগুলো নিয়ে এটি ছিল ট্রাইব্যুনালের প্রথম বিচারাধীন মামলা। গত বছরের ১৭ অক্টোবর মামলাটিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং এরপর থেকে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কের কার্যক্রম ধারাবাহিকভাবে চলে। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, রায় ঘোষণার দিন আসামি ও রাষ্ট্রপক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার

ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার