আমেরিকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই

ব্রাইট একাডেমির উদ্যোগে শিক্ষাবৃত্তি কর্মসূচির আয়োজন

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০১:২৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০১:২৭:৪০ পূর্বাহ্ন
ব্রাইট একাডেমির উদ্যোগে শিক্ষাবৃত্তি কর্মসূচির আয়োজন
হবিগঞ্জ, ১৪ নভেম্বর : হবিগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান ব্রাইট একাডেমির উদ্যোগে শিক্ষাবৃত্তি কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) মহসিন শপিং সেন্টারস্থ প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে ব্রাইট শিক্ষাবৃত্তির আহবায়ক সম্রাট সূত্রধর এর উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুদ্দিন খান পারভেজ, সৈয়দ নজরুল ইসলাম, সালাউদ্দিন টিটু, ফয়সল রহমান, মশিউর রহমান, ইকবার হোসেন, হাজবী সাঈদ চৌধুরী ও মো. লুৎফুর রহমান প্রমুখ।
শিক্ষাবৃত্তিতে তিনটি শ্রেণীর অংশগ্রহণের সুযোগ থাকবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৫ নভেম্বর এর মধ্যে টাউন হল রোডস্থ ব্রাইট একাডেমির অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। পরবর্তী ধাপে ১৩ ডিসেম্বর (শনিবার) বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
এই উদ্যোগের প্রশংসা করে অতিথিবৃন্দ বলেন, “ব্রাইট একাডেমির এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা সৃষ্টি করবে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে সাইফুল আজমের ‘মনের গহীনে বাংলা’: মুগ্ধ প্রবাসী দর্শক

মিশিগানে সাইফুল আজমের ‘মনের গহীনে বাংলা’: মুগ্ধ প্রবাসী দর্শক