আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

দেশ ও মানুষের কল্যাণ সাধন হয় এমন সাংবাদিকতাই কাম্য : মিফতাহ সিদ্দিকী

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০২:৪৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০২:৪৯:৩৩ পূর্বাহ্ন
দেশ ও মানুষের কল্যাণ সাধন হয় এমন সাংবাদিকতাই কাম্য : মিফতাহ সিদ্দিকী
সিলেট, ১৬ নভেম্বর : বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, সমাজে সাধারণ মানুষের মাঝে বিবেকবোধ জাগ্রত করতে সাংবাদিকরাই পারেন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে। সাংবাদিকতায় যারা সততা ও নিষ্টার সঙ্গে কাজ করেন সমাজে তাদের একটা প্রভাব কাজ করে। আর সেই প্রভাবেই সমাজ অপরাধ মুক্ত হবে। তিনি বলেন, সিলেটের সাংবাদিকতাকে সমৃদ্ধ করতে এখানকার সাংবাদিকরাই ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতা যাতে হারিয়ে না যায় সেজন্য সিলেটের পত্র-পত্রিকাগুলোতে সে ধরণের রিপোর্টের উপস্থিতি অতীতের ন্যায় বাড়াতে হবে। তবেই সাংবাদিকতার মান এবং ঐতিহ্য অক্ষুন্ন রাখা সম্ভব হবে। বিশেষ করে যে সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণ সাধন হয় সেধরণের সাংবাদিকতাই কাম্য। আর এ ধরণের সাংবাদিকতাকে ধারণ করেই ফয়ছল আলম নিজেকে এগিয়ে নিয়েছেন। যে কারণে সকল মহলে তাঁর সাংবাদিকতা গ্রহণযোগ্যতা পেয়েছে। মিফতাহ সিদ্দিকী গতকাল শনিবার নগরের একটি রেস্টুরেন্টে দৈনিক শুভ প্রতিদিন এর নব নিযুক্ত নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলমকে আরটিসি শিক্ষা পরিবারের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনায় এসব কথা বলেন।
আরটিসির চেয়ারম্যান লায়ন আসাদুল হক আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বিশিষ্ট লেখক কলামিস্ট আফতাব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালিক বীর প্রতীক, লেখক গবেষক ড. এম. এ. মুস্তাক, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য, কালের কন্ঠের ব্যুরো প্রধান ইয়াহইয়া ফজল,ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতি হুমায়ূন কবির লিটন।
নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ১৫ নভেম্বর, শনিবার আমার প্রতিষ্ঠান আরসিটি এর পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সিদ্দিকুর রহমান, প্রতিদিনের বাংলাদেশ এর ব্যুরো প্রধান আহমদ মারুফ, ইনকিলাবের ব্যুরো প্রধান ফায়সাল আমিন, দৈনিক জনকন্ঠ এবং নিউ নেশনের ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, টুয়েন্টি ফোর ভয়েসের পরিচালক আব্দুর রহমান হীরা, দৈনিক ভোরের ডাকের সিলেট ব্যুরো প্রধান আব্দুল হান্নান, যুব পদকপ্রাপ্ত সংগঠক ইন্জিনিয়ার হাসান তালুকদার সুহেল, দৈনিক আমার দেশের ফটো সাংবাদিক এইচ, এম, শহীদুল ইসলাম, দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার তারেক আহমদ, নুপুর সংগীতালয়ের পরিচালক তুহিন আহমদ চৌধুরী, শিক্ষক ও সাংবাদিক ঈশা তালুকদার, আরটিসি এর এডমিনিস্ট্রেটিভ অফিসার সাব্বির আহমদ, সিলেট স্বেচ্ছাসেবক দলের  সংগঠক কাউসার হোসেন রকি, ব্যাংক কর্মকর্তা ফয়সল আহমদ, একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার লোকমান হাফিজ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাইমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন মাওলানা পারভেজ মোশাররফ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল