আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

৬০ বছরে বিয়ে করলেন আশিস বিদ্যার্থী

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৩ ০৯:২৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৩ ০৯:২৩:১৯ পূর্বাহ্ন
৬০ বছরে বিয়ে করলেন আশিস বিদ্যার্থী
কলকাতা, ২৭ মে : ৬০ বছরে বয়সে বিয়ে করলেন আশিস বিদ্যার্থী। কনে কলকাতার।পাত্রীকে চেনেন? প্রবীণ অভিনেতার স্ত্রীর বিয়ের সাজ দেখেছেন? এই বয়সেও রঙিন আশিস। অভিনেতার দ্বিতীয় বিয়ে। এদিকে মন ভালো নেই প্রথম স্ত্রী রাজশির। মুখ খুললেন অভিনেতার প্রথম স্ত্রী। প্রাক্তন স্বামীকে পাল্টা জবাবে কী লিখলেন তিনি? সিনেমার পর্দা থেকে এখন অনেকটাই দূরে থাকেন আশিস বিদ্যার্থী। কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় ঘুরে ঘুরে ফুড ভ্লগিং করেন। কিন্তু ৬০ বছর বয়সে এসে বিয়ে করার সিদ্ধান্ত? হকচকইয়এ গিয়েছেন সকলেই।
ভিলেনের চরিত্রে তাঁকে বেশি দেখা গেলেও ৬০ বছর বয়সে দ্বিতীয়বার মালাবদল করে প্রমাণ করে দিলেন তিনি ঠিক কতটা রোমান্টিক। রূপালিকে বিয়ে করে আরও একবার ভালোবাসার সাগরে ডুব দিলেন অভিনেতা। এই বয়সেও অভিনেতাকে কে বিয়ে করতে রাজি হলেন? প্রশ্ন নেটিজেনদের। পাত্রীকে চেনেন আপনি? এইভাবেই জবাব দিলেন অভিনেতার প্রথম স্ত্রী?
কলকাতার একটি ক্লাবে অসমের মেয়ে রূপালি বড়ুয়াকে বিয়ে করলেন আশিস। কাছের মানুষদের সামনে রেখেই বিয়ে করেছেন দুজনে। রূপালী সেজেছেন দক্ষিণের সাজে। সোনালি পাড়ের সাদা চাদরে সাজলেন রূপালি। পাড়ের উপর নজরকাড়া ময়ূরের নকশা। পোশাক অসমিয় হলেও সঙ্গে রইল কেরলের বিখ্যাত টেম্পল জুয়েলারি। চুল খোঁপা করে বাঁধা। হালকা মেক আপে ঝলমল করলেন। আশিসের অর্ধাঙ্গিনী আর আশিসের গলায় রয়েছে অসমের ঐতিহ্যবাহী গামছা। রূপালীর সঙ্গে শহর কলকাতার বেশ অনেকবছর যোগাযোগ। গুয়াহাটির মানুষ রূপালী একটি ফ্যাশন স্টোরের সঙ্গেই যুক্ত। তাদের দুজনের নাকি দীর্ঘদিনের পরিচয়। জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন অভিনেতা।
এদিকে বিয়ের ছবি ভাইরাল হতেই মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতার প্রাক্তন স্ত্রী রাজশী বড়ুয়া। রূপালির সঙ্গে প্রেমের কথা গোপন রেখেছিলেন আশিস। বিয়ে করে চমকে দিলেন সকলকে। চমকে গিয়েছেন অভিনেতার প্রাক্তন স্ত্রীও। আশিসের প্রথম স্ত্রী বাংলার জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়া। তাঁদের এক পুত্র সন্তান রয়েছে। একসময় রেডিও জকি হিসেবে কাজ করতেন আশিসের প্রথম স্ত্রী। এরপর একাধিক হিন্দি ছবি এবং টিভি সিরিয়ালে কাজ করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি পোস্টে মনের কথা লিখেছেন রাজশী। একটিতে লেখেন, ‘যে আপনার জীবনে যে সঠিক মানুষ সে কখনই বুঝতেই দেবে না আপনি তাঁর জীবনে কী ভূমিকা রাখেন। তাঁরা এমন কোনও কোনও কাজ করবে না যা আপনাকে আঘাত করবে’। বহু বছর আগে অভিনয় জগতে যাত্রা শুরু করলেও আজও দাপটের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন এই অভিনেতা। এবার যেন তার জীবনের আরেক দ্বিতীয় অধ্যায় শুরু হল।
সূত্র : প্রথম কলকাতা

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ