আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা
শেখ হাসিনার ফাঁসির রায়

বরিশালে মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষে নিহত ছাত্রদল নেতা

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ১২:১১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১২:১১:৫১ অপরাহ্ন
বরিশালে মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষে নিহত ছাত্রদল নেতা
বরিশাল, ১৭ নভেম্বর :  বাবুগঞ্জে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রবিউল ইসলাম (৩০) নামে একজন জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ছাড়াও আরও ৮ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রবিউল ইসলাম আগরপুর গ্রামের মিজানুর রহমান হাওলাদার দুলালের ছেলে এবং জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, মিষ্টি বিতরণের সময় রবিউলের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কয়েকজনের মধ্যে তর্কের জেরে হামলা হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, অনুষ্ঠানটিতে দাওয়াত পাওয়া-না পাওয়ার বিষয়েই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নিহতের মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার (১৭ নভেম্বর) জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনকে মৃত্যুদণ্ড দিয়েছে। সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন