আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক

কমার্স টাউনশিপে রেস্তোরাঁর বাইরে গুলিতে নিহত ম্যানেজার; সন্দেহভাজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০২:০২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০২:০২:৪১ পূর্বাহ্ন
কমার্স টাউনশিপে রেস্তোরাঁর বাইরে গুলিতে নিহত ম্যানেজার; সন্দেহভাজন গ্রেপ্তার
কমার্স টাউনশিপ, ১৮ নভেম্বর : গত রবিবার রাতে কমার্স টাউনশিপের একটি রেস্তোরাঁর বাইরে গুলিতে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে বলে ওকল্যান্ড কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে।
রাত ৯টা ৩৮ মিনিটে শেরিফের ডেপুটিরা ৮৬৩৫ কুলি লেক রোডে অবস্থিত প্রাইম ৭ রেস্তোরাঁয় পৌঁছে বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পান। নিহত ব্যক্তির নাম ফ্রান্সেস্ক শকাম্বি (৪৪), এবং তিনি রেস্তোরাঁটির ম্যানেজার ছিলেন বলে স্থানীয় সম্প্রচারমাধ্যমগুলো জানিয়েছে। গুরুতর আহত শকাম্বিকে হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন—শেরিফের অফিস সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনার প্রায় ২০ মিনিট পর, গুলির ঘটনায় জড়িত সন্দেহভাজন একজন ব্যক্তি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তিনি ফার্মিংটন হিলস-এর বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ৯ মিমি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে, যা চুরি হওয়া অস্ত্র বলে ধারণা করছে পুলিশ।
সন্দেহভাজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তিনি ওকল্যান্ড কাউন্টি কারাগারে রয়েছেন। মামলাটি মঙ্গলবার প্রসিকিউটরের কার্যালয়ে পর্যালোচনার জন্য পাঠানো হবে বলে শেরিফের দপ্তর জানিয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক