আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল
মাত্র ছয় ভোটে মুহিত মাহমুদের হার

হ্যামট্রাম্যাকের নতুন মেয়র আলহারাবী

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০১:০৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০১:২৪:৫৯ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকের নতুন মেয়র আলহারাবী
মুহিত মাহমুদ (বামে) এবং অ্যাডাম আলহারবি ওয়েন কাউন্টি বোর্ড অফ ক্যানভাসারদের সভার পর করমর্দন করছেন/Max Reinhart, The Detroit News

হ্যামট্রাম্যাক, ১৯ নভেম্বর: হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনে মাত্র ছয় ভোটের ব্যবধানে মেয়র পদে পরাজিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বর্তমান সিটি কাউন্সিল সদস্য মুহিত মাহমুদ। তিনি পেয়েছেন ২,০৬০ ভোট। মাত্র ছয় ভোট বেশি অর্থাৎ ২,০৬৬ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন ইয়েমেনি বংশোদ্ভূত প্রার্থী অ্যাডাম আলহারাবী। মঙ্গলবার বিকেলে ওয়েইন কাউন্টি ক্লার্ক অফিস আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সার্টিফাইড ফলাফল ঘোষণা করে।
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত হয় হ্যামট্রাম্যাক সিটির সাধারণ নির্বাচন। মেয়র পদে মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে, অনুপস্থিত ভোটে মুহিত মাহমুদ এগিয়ে ছিলেন। তিনি পেয়েছেন ১,৫৬৩ ভোট, যেখানে আলহারাবী পেয়েছেন ১,২৬০ ভোট। কিন্তু নির্বাচনের দিনের সশরীরে ভোটে পাল্টে যায় চিত্র। ওইদিন আলহারাবী পান ৮০৬ ভোট, আর মাহমুদ পান ৪৯৭ ভোট। নির্বাচনের দিনের এই বড় ব্যবধানই শেষ পর্যন্ত সামগ্রিক ফলে আলহারাবীকে এগিয়ে দেয়। রাইট-ইন প্রার্থী হিসেবে লড়াই করা পোলিশ বংশোদ্ভূত লিন ব্লেসি পেয়েছেন ৫০৪ ভোট।
এদিকে হ্যামট্রাম্যাক সিটি ক্লার্ক রানা ফারাজকে গত সপ্তাহে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার কার্যালয় থেকে উদ্ধার করা ৩৭টি অনুপস্থিত ব্যালট বাজেয়াপ্ত করা হয় এবং সেগুলো গণনায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেয় ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসারস–তদন্ত কমিটি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস