আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

 হবিগঞ্জে নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌ–র‍্যালি

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:৫৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:৫৭:৪৬ পূর্বাহ্ন
 হবিগঞ্জে নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌ–র‍্যালি
হবিগঞ্জ, ১৯ নভেম্বর: বাংলাদেশসহ বিশ্বব্যাপী গ্যাস সম্প্রসারণ বন্ধের দাবিতে হবিগঞ্জে নৌ–র‍্যালি করেছে পরিবেশবাদী সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। আজ বুধবার বেলা ১১টায় ‘গ্যাস এক্সপ্যানশন ডে ২০২৫’-এর অংশ হিসেবে খোয়াই নদীতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধরা হবিগঞ্জের উপদেষ্টা অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, প্রাকৃতজনের পরিচালক আয়েশা আক্তার, পরিবেশকর্মী আব্দুল হান্নান, ইশতিয়াক রহিম, তানভীর আহমেদ, নূরজাহান বিভা, সাইফুল ইসলাম, নাসরিন আলম, মো. রায়হান, তাওহীদ হোসেন তালহা, নৌকার মাঝি মো. ফারুক মিয়া, জেলে কনাই মিয়াসহ অনেকে।
বক্তারা বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক জ্বালানি চাহিদা পূরণে এখনই ফসিল গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে। জি-২০ ও কপ-৩০ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর নীতিমালা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
তাঁদের মতে, গ্যাসকে বিকল্প জ্বালানি হিসেবে প্রচার করা হলেও বর্তমান গ্যাস সঞ্চয় ও ব্যবহার জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনকে কঠিন করে তুলছে। তাই নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায্য ও সমতাভিত্তিক জ্বালানি রূপান্তরে সরকারকে বাধ্য করতে হবে।
হবিগঞ্জ প্রসঙ্গে বক্তারা বলেন, দেশের মোট উৎপাদনের প্রায় ৬০ শতাংশ গ্যাস আসে হবিগঞ্জ অঞ্চল থেকে। কলকারখানায় এ গ্যাস ব্যবহৃত হলেও তার বিপরীতে জেলায় মারাত্মক পরিবেশ দূষণ সৃষ্টি হয়েছে। মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদরে নদী, খাল, জলাশয় ও কৃষিজমিতে শিল্পবর্জ্য ফেলার ফলে জনস্বাস্থ্য এখন চরম হুমকির মুখে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ