আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

“নদী নেই, সভ্যতা নেই” খোয়াই রক্ষায় হবিগঞ্জে নৌ–যাত্রা

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন
“নদী নেই, সভ্যতা নেই” খোয়াই রক্ষায় হবিগঞ্জে নৌ–যাত্রা
হবিগঞ্জ, ১৯ নভেম্বর : নদীকে কেন্দ্র করে যে জীবনব্যবস্থা ও সভ্যতার কথা বলা হয়, হবিগঞ্জে তার কোনো অস্তিত্বই নেই”—খোয়াই নদী খনন এবং তীর থেকে ময়লা–আবর্জনা অপসারণের দাবিতে আয়োজিত নৌ–যাত্রা কর্মসূচিতে বক্তারা এ মন্তব্য করেন। তাঁরা বলেন, নদীর বুক ভরাট করে ভাগার তৈরি, দখল এবং বিভিন্ন স্থাপনা নির্মাণ এসব নদীবিধ্বংসী কর্মকাণ্ডে খোয়াই আজ অস্তিত্ব সংকটে। আজ বুধবার দুপুর ১২টায় খোয়াই রিভার ওয়াটারকিপার–এর উদ্যোগে এ নৌ–যাত্রা আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ অংশ নেন। নৌকাযোগে তাঁরা নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখে দূষণ, দখল ও ভাঙনের চিত্র তুলে ধরেন।
এসময় খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে নৌ সভা থেকে বক্তারা বলেন, একসময়ের খরস্রোতা খোয়াই নদীর গভীরতা কমে যাওয়ায় যাত্রী ও পণ্য পরিবহনসহ নদীকেন্দ্রিক জীবন ব্যবস্থা ভেঙে পড়েছে। নদীকে এখন বৃহৎ ডাস্টবিন হিসেবে রূপান্তর করা হয়েছে। খোয়াই মুখ এলাকায় বহু বছর ধরে নদী ও তীরে ময়লা আবর্জনা ফেলে নদীর অনেকাংশ ভরাট করে ফেলা হয়েছে। যা থেকে চরম দুর্গন্ধ ছড়াচ্ছে। ওই এলাকা দিয়ে জেলার তিনটি উপজেলায় যোগাযোগ  রয়েছে। চরম দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মানুষকে চলাচল করতে হচ্ছে।
হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল জেলার কৃষি, ব্যবসা- বাণিজ্য, যাত্রী, পণ্য পরিবহনে অন্যতম মাধ্যম  ছিল খোয়াই। এমনকি পার্শ্ববর্তী জেলার মানুষজনও নদীকে ব্যবহার করতেন। বড় বড় নৌকা চলাচল করতো। কৃষি কাজের অন্যতম মাধ্যম ছিল এই নদী।
মাঝি ফারুক মিয়া বলেন, আমাদের নৌকা ঘাটটি ছিল পার্শ্ববর্তী গরুবাজার এলাকায়। এক যুগ আগেও সেখানে শত শত যাত্রী ও পণ্যবাহী নৌকা আসতো। এখন সেগুলো ইতিহাস।
দুযুগেরও বেশি সময় ধরে খোয়াই নদীসহ হবিগঞ্জের সংকটাপূর্ণ নদীসমূহের দখল দূষনের বিরুদ্ধে কাজ করছেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। তিনি বলেন, সরকার আসুক বা যাক, প্রশাসনের দায়িত্বশীলরা বদলাক খোয়াই নদীর দুরবস্থার কোনো পরিবর্তনই দেখা যায় না। দীর্ঘদিন ধরে দখল ও দূষণ অব্যাহত থাকায় নদীটিকে আর নদী বলার উপায় নেই। পুরাতন খোয়াই নদী পরিণত হয়েছে ড্রেন বা নালায়। শহরের ময়লা আবর্জনার ভাগার হলো খোয়াই নদী। এছাড়া নদীর মূল অংশ থেকে নির্বিচারে বালু ও মাটি উত্তোলনের কারণে নদীটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। অবস্থাদৃষ্টে মনে হবে এ নদীটি অভিভাবকহীন।
তিনি আরো বলেন, নদী পরিবেশ দেখভাল করার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে। নদীর প্রতি অমনোযোগী , উদাসীনতা দূরদর্শিতা, কিংবা অন্য যেকোনো কারণেই হোক নদীগুলো দিন দিন চরম সংকটে পৌঁছেছে। নদীকে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত করা হয়েছে। নদী কেন্দ্রিক যে পরিবেশ ও মানবিক সংকর সৃষ্টি হয়েছে সেটি থেকে উত্তরণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরো মারাত্মক অবস্থার সৃষ্টি হবে।
হবিগঞ্জের সন্তান ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সংগঠক ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, দীর্ঘদিনের অনাচার, অবহেলা ও বর্বরতার শিকার খোয়াই নদী। এটি হবিগঞ্জবাসীর জন্য আত্মহত্যার শামীল। খোয়াই নদীর সাথে হবিগঞ্জের ইতিহাস ঐতিহ্য এমনকি সভ্যতা জড়িত। এছাড়া এ নদীটি হাওর ব্যবস্থার অন্যতম অংশ। খোয়াই নদীতে ফেলা পলিথিন প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য হাওরের তলদেশে জমা হচ্ছে। মেঘনা হয়ে এসব প্লাস্টিক বর্জ্য বঙ্গোপসাগরে চলে যাচ্ছে। সাম্প্রতিক গবেষনায় হবিগঞ্জের হাওরের মাছে প্লাস্টিক কণার অস্তিত্ব পাওয়া গেছে। খোয়াই নদীর দূষণকে কেবল পরিবেশ বা প্রতিবেশগত দৃষ্টিকোণ থেকে দেখার উপায় নেই; বরং তা জনস্বাস্থ্য ও জীব-বৈচিত্র্যের জন্যও মারাত্মক হুমকী হয়ে দাড়িয়েছে। আইনের প্রয়োগ, জনসচেতনতা ও জন প্রতিরোধ ছাড়া খোয়াই নদীর অবশিংষ্ঠাংশ থাকবে না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি