আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

প্রকাশ্যে খুন বেড়েছে: ‘আইনের শাসন প্রশ্নবিদ্ধ’ : মহাসচিব ইউনুস আহমাদ

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:০৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:০৯:৩৬ অপরাহ্ন
প্রকাশ্যে খুন বেড়েছে: ‘আইনের শাসন প্রশ্নবিদ্ধ’ : মহাসচিব ইউনুস আহমাদ
ঢাকা, ১৯ নভেম্বর : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ১০ মাসে সারাদেশে প্রায় ৩ হাজার ২৩০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৩২৩টি মানুষ খুন হয়েছেন। শুধু রাজধানী ঢাকাতেই একই সময়ে ৩৭১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা প্রতি মাসে প্রায় ৩৭টি হত্যার সমান।
তবে ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীতে মাসে গড়ে ১৯–২০টি হত্যাকাণ্ড ঘটে বলে দাবি করা হয়েছে। এ দুটি পরিসংখ্যানের উল্লেখযোগ্য ব্যবধান এবং সামগ্রিক ঘটনার সংখ্যা জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।
অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন, “দেশে সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এতো বিপুল পরিমাণ হত্যাকাণ্ড অত্যন্ত ভীতিকর। এটি দেশের আইন-শাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে।” তিনি আরও বলেন, জনমনে আস্থা ফিরিয়ে আনতে এবং নির্বাচনী পরিবেশ স্থিতিশীল করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি এখন জরুরি।
তিনি অভিযোগ করেন, দেশে আগ্নেয়াস্ত্রের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে খুন করতেও দ্বিধা করছে না। তাই অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান এবং অপরাধীদের দমনে সর্বব্যাপী কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর