আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আটলান্টিক সিটিতে নির্বাচনী  বিজয় সমাবেশ 

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০১:০৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০১:০৭:১২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে নির্বাচনী  বিজয় সমাবেশ 
আটলান্টিক সিটি, ২০ নভেম্বর : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত গতকাল বুধবার  বিকেলে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নির্বাচনী বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সম্প্রতি অনুষ্ঠিত সিটি কাউন্সিলের নির্বাচনে জয়ী প্রথম বাংলাদেশি কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ এর উদ্যোগে অনুষ্ঠিত বিজয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আটলান্টিক সিটির পুন:নির্বাচিত মেয়র  মার্টি স্মল সিনিয়র। অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনেরমধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা ,সংগীত অনুষ্ঠান ও  প্রীতিভোজ ।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএএসির সভাপতি শহীদ খান, সোহেল আহমেদ, বেংগল ক্লাবের সহ-সভাপতি আরিফ মাহমুদ লিমন,
কলিন্স ডেইস সিনিয়র, স্টিফেনি মার্শাল, প‍্যাটিসিয়া বেইলি, কনস্টেনস চ‍্যাপম‍্যান প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা বিগত  নির্বাচনে প্রবাসী বাংলাদেশীরা ঐক্যবদ্ধভাবে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মল এর প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান  এবং ভবিষ্যতেও এই  ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আসিফ আনোয়ার ও জয়ন্ত সিনহা । বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন এই নির্বাচনী  বিজয় সমাবেশে অংশগ্রহণ করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড

রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড