আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ
বিদ্যুৎ ব্যবস্থায় বিঘ্ন

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ : পুরান ঢাকায় ভবন ধসে তিনজনের মৃত্যু

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০১:১৩:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০১:১৩:১২ পূর্বাহ্ন
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ : পুরান ঢাকায় ভবন ধসে তিনজনের মৃত্যু
ঢাকা, ২১ নভেম্বর : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় পুরান ঢাকার বংশাল এলাকায় একটি পাঁচতলা ভবনের অংশ ধসে তিন পথচারী নিহত হয়েছেন। তবে নিহতদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভূমিকম্প শুরু হতেই ভবনটির রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
দেশজুড়ে অনুভূত এ ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে পিডিবি। শুক্রবার (২১ নভেম্বর) পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দুর্ঘটনার পর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রাথমিক তথ্যে জানানো হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।
তিনি বলেন, “আমরা সবাইকে অনুরোধ করছি আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে।” আফটারশকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এ ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটারশক হতে পারে, তবে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি দেখা যায়নি।
এর আগে চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তারও আগে গত ২৮ মে বাংলাদেশ সময় রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুরের মোইরাং এলাকার কাছে ভূমিকম্প আঘাত হানায় ঢাকাসহ দেশের উত্তর–পূর্বাঞ্চলে হালকা কম্পন অনুভূত হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ