আমেরিকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ

মহাস্থবির ড. জ্ঞানশ্রীর স্মরণে রাঙ্গামাটিতে নৈর্বাণিক প্রার্থনা ও পুণ্যদান

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০২:২৮:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০২:২৮:১৬ পূর্বাহ্ন
মহাস্থবির ড. জ্ঞানশ্রীর স্মরণে রাঙ্গামাটিতে নৈর্বাণিক প্রার্থনা ও পুণ্যদান

রাঙ্গামাটি, ২২ নভেম্বর: “তোমার স্মরণ আলোয় আলোয়”—এই ভাবনা ধারণ করেই একুশে পদকপ্রাপ্ত, অগ্রমহাপণ্ডিত, মহাসদ্ধমজ্যোতিকাধ্বজ, মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের মহাপ্রয়াণে নৈর্বাণিক শান্তি–সুখ কামনায় প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মানব কল্যাণে ধম্মকথা পরিবারের উদ্যোগে শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।সমবেত প্রার্থনা পরিচালনা করেন বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনা পাল থের। পুণ্যদান করেন সদ্ধর্ম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ প্রিয় ভিক্ষু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা এবং বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সম্মানিত সদস্য সচিব ধীমান বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক হিরণ বড়ুয়া, সুজিত বড়ুয়া, শ্যামল বড়ুয়া, শম্ভু মিত্র, সুজিত বড়ুয়া মনু, মিন্টু বড়ুয়া, এবং বিহারের সহ-সভাপতি বিপ্লব বড়ুয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন মানব কল্যাণে ধম্মকথা পরিবারের যুগ্ম আহ্বায়ক শ্রাবণ বড়ুয়া আকাশ। বক্তব্য রাখেন সদস্য সচিব সন্ত বড়ুয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন সদস্য বিজয় বড়ুয়া, সুস্ময় বড়ুয়া, নয়ন বড়ুয়া, পারাম্ভ বড়ুয়া, পূজা বড়ুয়া প্রমুখ।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং