আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

হবিগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী পত্রিকার হকার চাঁন মিয়াকে নগদ অর্থ সহায়তা

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১২:৪৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১২:৪৪:০৭ পূর্বাহ্ন
হবিগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী পত্রিকার হকার চাঁন মিয়াকে নগদ অর্থ সহায়তা
হবিগঞ্জ, ২৩ নভেম্বর : হবিগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধী পত্রিকার হকার চাঁন মিয়াকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। "গ্রাহকের কাছে পত্রিকা পৌঁছে দেন দৃষ্টি প্রতিবন্ধী চাঁন মিয়া" এই শিরোনামে গত ১৭ নভেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় হবিগঞ্জ সদর উপজেলার বারাপইল গ্রামের চাঁন মিয়াকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন দেখে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন ঢাকার নাগরিক নাট্য সম্প্রদায় এর সহ-সভাপতি ফারুক আহমেদ সহযোগিতার হাত বাড়ান। তিনি জেলার চুনারঘাট উপজেলার সন্তান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা, নির্মাতা সাইফুল জার্নাল এর মাধ্যমে হবিগঞ্জের পরিবেশ ও নাট্য সংগঠক তোফাজ্জল সোহেল এর সঙ্গে যোগাযোগ করে চাঁন মিয়াকে আর্থিক সহযোগিতা করার অভিপ্রায় ব্যক্ত করেন।
আজ ২৩ নভেম্বর (রবিবার) বেলা ১১ টায় প্রথম আলো হবিগঞ্জ অফিসে নাট্যব্যক্তিত্ব ফারুক আহমেদ এর পক্ষে চাঁন মিয়ার হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন পরিবেশ সংগঠক, বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রথম আলো হবিগঞ্জের নিজস্ব প্রতিবেদক হাফিজুর রহমান নিয়ন, পরিবেশ ও নাট্য সংগঠক, খোয়াই থিয়েটার সভাপতি তোফাজ্জল সোহেল।
ফারুক আহমেদ বলেন, প্রথম আলো সংবাদটি প্রকাশ করে তাদের কাজ করেছেন, নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। চাঁন মিয়াকে সহযোগিতা করা সেই দায়িত্বেরই অংশ। চাঁন মিয়া আনন্দ প্রকাশ করে জানান, তার সন্তানের পড়ালেখার কাজে এই টাকা ব্যয় করবেন।
উল্লেখ্য গত ২৪ বছর ধরে দৃষ্টি প্রতিবন্ধী চাঁন মিয়া হবিগঞ্জ শহরে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা বিক্রি করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম