আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা
জনঅভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা

সিলেটে দুদকের ১৯১তম গণশুনানি

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১২:৪৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১২:৪৬:৩৪ পূর্বাহ্ন
সিলেটে দুদকের ১৯১তম গণশুনানি
সিলেট, ২৩ নভেম্বর : "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’’ স্লোগানে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর-সংস্থাসমূহে সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আজ রবিবার (২৩ নভেম্বর) সিলেটে দুর্নীতি দমন কমিশন (দুদক)- এর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে ১৯১তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এসময় তিনি বলেন, এ আয়োজন কারোর বিরুদ্ধে নয়। গণশুনানির উদ্দেশ্য হচ্ছে সরকারি সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে যোগসূত্র তৈরি করা। সেবা প্রদানকারী দপ্তরগুলো সেবাগ্রহীতাদের যথাযথভাবে সরকারি সেবা পৌঁছে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 
নতুন বাংলাদেশে জনগণের প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, ৫ আগস্টের পর সবাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। নতুন বাংলাদেশ নিয়ে মানুষের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তা হবে চরম ব্যর্থতা ও জাতির সাথে প্রতারণা। তাই দুর্নীতিকে রুখে দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। গণশুনানিতে ৪০ টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের উপস্থিতিতে তাদের অভিযোগ কমিশনের সামনে তুলে ধরেন। জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন। 
গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, সচিব মোহাম্মদ খালেদ রহীম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, সিলেটের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার মুঃ মাসুদ রানা ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময় মডারেটরের দায়িত্ব পালন ও সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স