আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী
মাধবপুরে নির্বাচনী জনসভায় সৈয়দ ফয়সল

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ হবে

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০২:৩৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০২:৩৫:১০ পূর্বাহ্ন
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ হবে
মাধবপুর (হবিগঞ্জ) ২৬ জুন : হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল অভিযোগ করে বলেছেন, জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। কোন শক্তিই নির্বাচনী প্রক্রিয়া বানচাল করতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মঙ্গলবার বিকেলে চৌমুহনী বাজারে চৌমুহনী ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়সল বলেন, “বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করছে। আমরা দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি নিয়ে এগোচ্ছি।” তিনি জানান, ৩১ দফার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাহী ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাচন কমিশনের সংস্কার, মানবাধিকার সুরক্ষা, প্রশাসনিক স্বচ্ছতা, দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা।
তিনি দাবি করেন, “বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব অপচেষ্টা ব্যর্থ করতে সবাইকে সজাগ থাকতে হবে।” তিনি আরও বলেন, “১৭ বছর জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে—নিজের ভোট নিজেকে দিতে হবে।”
তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে দেশের উন্নয়ন এবং সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে কাউকে চাঁদাবাজি, অত্যাচার বা নির্যাতন করতে দেব না। দলটির নীতি—মানুষ মানুষের জন্য।”
মাধবপুর ও চুনারুঘাটের উন্নয়ন নিয়ে তিনি বলেন, “আসুন সব ভেদাভেদ ভুলে বৃহত্তর স্বার্থে একসাথে কাজ করি। বেকারত্ব দূর করি, নারীদের আরও স্বাবলম্বী করি, চা-বাগান ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের জীবনমান উন্নত করি।” এসময় তিনি চা শ্রমিকসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “ধানের শীষে ভোট দিয়ে আমাদের সুযোগ দিন—আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”
চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন, “স্থানীয়ভাবে বিএনপিকে সংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা ফিরিয়ে আনতে দল মাঠে কাজ করছে।”
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি প্রমুখ। সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ