আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

চিটাগাং ক্লাবে লায়ন্স কর্ণফুলী এলিটের ৫ বছর পূর্তি উদযাপন

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০২:৪২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০২:৪২:৪৬ পূর্বাহ্ন
চিটাগাং ক্লাবে লায়ন্স কর্ণফুলী এলিটের ৫ বছর পূর্তি উদযাপন
চট্টগ্রাম, ২৬ নভেম্বর :  লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অধীনে মানবিক সেবায় অগ্রগামী সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের ৫ম চার্টার অ্যানিভার্সারি রবিবার, ২৩ নভেম্বর চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোছলেউদ্দিন আহমেদ অপু, পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, এমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, এমজেএফ।
পাশাপাশি পিডিজি সম্মাননায় উপস্থিত ছিলেন লায়ন এম. এ মালেক, এমজেএফ; লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, এমজেএফ; লায়ন শাহ আলম বাবুল, পিএমজেএফ; লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, এমজেএফ; লায়ন এস. এম শামসুদ্দিন, এমজেএফ; লায়ন মো. মঞ্জরুল আলম মঞ্জু, পিএমজেএফ; লায়ন মো. নাসির উদ্দীন চৌধুরী, এমজেএফ; লায়ন এমডি. এম মহিউদ্দিন চৌধুরী, পিএমজেএফ।
ক্লাব সভাপতি লায়ন মো. নুরুল আকবর কাজল এর সভাপতিত্বে আলোচনা শুরু হয় স্বাগত ভাষণের মাধ্যমে, যা প্রদান করেন অ্যানিভার্সারি চেয়ারম্যান লায়ন মো. মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন লায়ন লুভনা হুমায়ুন সুমি ও লায়ন উম্মে হাবিবা। পবিত্র কুরআন তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন লায়ন মো. মুছা, এমজেএফ; গীতা পাঠ করেন লায়ন সুস্মিতা সাহা; ত্রিপিটক পাঠ করেন লায়ন অজয় কুমার বড়ুয়া। লায়ন্স আনুগত্যের শপথ পরিচালনা করেন লায়ন লোকপ্রিয় বড়ুয়া, এমজেএফ।
লিও অঙ্গিকার করান লিও এস. এম রায়হান। শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন মো. আহসান। সেক্রেটারির প্রতিবেদন উপস্থাপন করেন লায়ন উজ্জল কান্তি বড়ুয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন মো. জিল্লুর রহমান, এমজেএফ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ