আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

প্রবাসীদের জন্য পেনশন ও বিমা দাবি বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৩ ০৭:১৬:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৩ ০৭:১৬:০৫ পূর্বাহ্ন
প্রবাসীদের জন্য পেনশন ও বিমা দাবি বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর
শারজাহ, সংযুক্ত আরব আমিরাত, ২৮ মে (ঢাকাপোস্ট) : আসন্ন ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের জন্য পেনশন সুবিধা ও স্বাস্থ্য বিমা রাখার দাবি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ প্রেস ক্লাবের নেতারা। শনিবার (২৭ মে) রাতে দেশটির শারজাহ শহরে আয়োজিত প্রবাসীদের বাজেট ভাবনা শীর্ষক আলোচনায় এই দাবি জানান তারা।
বক্তারা বলেন, প্রবাসীদের জন্য দেওয়া চলমান রেমিট্যান্স প্রণোদনার লাভ তুলছেন অধিকাংশ ব্যবসায়ী ও উচ্চ বেতনধারীরা। কিন্তু সাধারণ প্রবাসীরা এই অর্থে পিছিয়ে আছেন। এমনকি প্রণোদনার অর্থ তাদের হাতে সরাসরি না পৌঁছানোর কারণে এ নিয়ে আগ্রহও কম প্রবাসীদের। আগামীতে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়াতে হলে প্রবাসীদের পেনশন সুবিধার বিকল্প নেই। সেক্ষেত্রে সরকারিভাবে একটি নির্দ্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের আওতায় প্রণোদনার এই অর্থের সমপরিমাণ প্রবাসীদের পেনশন স্কিম হিসেবে রাখা যেতে পারে। তাতে সাধারণ প্রবাসীরা বৈধপথে লেনদেনে আরও বেশি উৎসাহিত হবেন।
স্বাস্থ্য বিমা প্রসঙ্গে বক্তারা বলেন, প্রবাসীদের শারীরিক সুস্থতা জরুরি। কিন্তু বিদেশে চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় রোগাক্রান্ত হলেও অনেক প্রবাসী চিকিৎসা নেন না। আবার দেশে চিকিৎসা করাতে গিয়েও ব্যয় মেটাতে হিমশিম খেতে হয়। এক্ষেত্রে প্রবাসীদের জন্য স্বাস্থ্য বিমা অত্যন্ত জরুরি। যার আওতায় কম খরচে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন প্রবাসীরা।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিবলী আল সাদিক। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি। এসময় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোদাসসের শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ইরফানুল ইসলাম, শামসুল হক, নওশের আলম সুমন, ইয়াসির আরাফাত, মামুন মাহিন। সভায় প্রবাসীদের নতুন এনআইডি করা ও বাংলাদেশ মিশনের মাধ্যমে তথ্য সংশোধনের সুযোগ রাখার আহ্বান জানান বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ