আমেরিকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত
কাল ব্ল্যাক ফ্রাইডে : বছরের সবচেয়ে বড় কেনাকাটার উৎসব

থ্যাংকসগিভিং ডে আজ

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০২:২০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০২:২০:৫৭ পূর্বাহ্ন
থ্যাংকসগিভিং ডে আজ
ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং টার্কি ভোজে অতিথি ও প্রিয়জনদের সামনে খাবার পরিবেশন করা হচ্ছে। উৎসবের উষ্ণতা ও পারিবারিক মিলনমেলার এক আবেগঘন মুহূর্ত/Photo : Robert L'Heureux/The Detroit News

ওয়ারেন, ২৭ নভেম্বর : যুক্তরাষ্ট্রজুড়ে আজ বৃহস্পতিবার উদ্‌যাপিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। বছরের সবচেয়ে বড় পারিবারিক উৎসবগুলোর একটি। কৃতজ্ঞতা, মিলনমেলা, পরিবার-বন্ধুর সঙ্গে সময় কাটানো এবং ঐতিহ্যবাহী টার্কি ভোজের মধ্য দিয়ে দিনটি পালন করবেন আমেরিকানরা। দিবসটিকে কেন্দ্র করে সারাদেশে চলছে ব্যাপক ভ্রমণ, রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারগুলোতে জমজমাট আয়োজন, আর আশ্রয়কেন্দ্রগুলোতে দরিদ্র-নিরাশ্রয় মানুষের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা।
থ্যাংকসগিভিংয়ের এই উৎসবপূর্ণ আবহের মধ্যেই আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হবে বছরের সবচেয়ে বড় কেনাকাটার উৎসব ব্ল্যাক ফ্রাইডে। অনলাইন ও দোকানপাট সবখানেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে কেনাকাটাবাজ ক্রেতাদের ঢল সামলানোর জন্য।
বছরের এই বিশেষ দিনে আমেরিকানদের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ ও পারিবারিক বন্ধন দৃঢ় করার রীতি শত শত বছরের। বড় শহরগুলোতে আজ  অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য প্যারেড। এর মধ্যে নিউইয়র্কের ম্যাসির প্যারেড সবচেয়ে জনপ্রিয়। শিশু থেকে প্রবীণ সব বয়সী মানুষের জন্য নানা বিনোদন, সংগীত ও থিমভিত্তিক প্রদর্শনী দিনটিকে আনন্দময় করে তুলবে। এই উৎসবটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশী কমিউনিটির মাঝেও। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশীরা মূলধারার সংস্কৃতির অংশ হয়ে পারিবারিক আড্ডা, কমিউনিটি মিলনমেলা, বিশেষ ভোজ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে উদ্‌যাপন করবে। অনেকেই ঘরে টার্কি রোস্টের আয়োজন করে থাকেন। সামাজিক বন্ধন দৃঢ় করা ও কৃতজ্ঞতা প্রকাশের এই ঐতিহ্য তাই শুধু আমেরিকানদের নয়, ক্রমশই উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের উৎসব-সংস্কৃতিরও অংশ হয়ে উঠছে।
এদিকে, বিপুল ভ্রমণের ফলে বিমানবন্দর, রেলস্টেশন ও মহাসড়কগুলোতে উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। AAA-এর হিসাব অনুযায়ী, এবারের থ্যাংকসগিভিং ছুটিতে প্রায় ৫ কোটি মানুষ দেশের ভেতরে ভ্রমণ করবেন, যা মহামারির পরে সবচেয়ে বেশি।
আগামীকাল শুক্রবার বছরের সবচেয়ে বড় কেনাকাটার দিন ব্ল্যাক ফ্রাইডে। ক্রিসমাস মৌসুম শুরুর এই দিনটিকে কেন্দ্র করে ইলেকট্রনিকস, পোশাক, আসবাব, ঘরোয়া পণ্যসহ সব ধরনের সামগ্রীর বিপুল ছাড় ঘোষণা করেছে মার্কিন রিটেইলাররা। ওয়ালমার্ট, টার্গেট, বেস্ট বাই, ও অ্যামাজনসহ বড় বড় চেইন স্টোরগুলো ইতোমধ্যে অনলাইন ‘ডোরবাস্টার’ ডিল প্রকাশ করেছে।
গত কয়েক বছর অনলাইন বিক্রির প্রবণতা বৃদ্ধি পেলেও, এবছর দোকানপাটেও ক্রেতাদের ভিড় বাড়বে বলে আশা করছে ব্যবসায়ীরা। থ্যাংকসগিভিংয়ের বিকেল থেকেই অনেক ক্রেতা লম্বা লাইনে দাঁড়িয়ে পছন্দের পণ্যের জন্য অপেক্ষা করবেন বলে অনুমান করা হচ্ছে।
থ্যাংকসগিভিংয়ের পারিবারিক উষ্ণতা ও ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার উন্মাদনা এই দুই উৎসবের মিলনেই যুক্তরাষ্ট্রজুড়ে এখন উৎসবের আমেজ। আজ সবাই পরিবার নিয়ে উদ্‌যাপনে ব্যস্ত, আর আগামীকাল শুরু হবে বছরের সবচেয়ে বড় বাণিজ্যিক উৎসব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ