আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

ট্রাম্প ঘোষণা : তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন শীঘ্রই বন্ধ

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:২৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:২৪:০৩ পূর্বাহ্ন
ট্রাম্প ঘোষণা : তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন শীঘ্রই বন্ধ
ট্রাম্প ঘোষণা : তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন শীঘ্রই বন্
ওয়াশিংটন, ২৭ নভেম্বর : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়া শীঘ্রই বন্ধ করা হবে। তিনি বলেন, প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করছে যাতে যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা “স্বাভাবিক অবস্থায়” ফিরে আসে।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানান, অ-নাগরিকদের জন্য সব ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করা হবে। যারা দেশের শান্তি নষ্ট করে, তাদের নাগরিকত্ব বাতিল করা হবে এবং বিদেশিরা বহিষ্কার হবেন। যদি তারা রাষ্ট্রের জন্য বোঝা বা নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করে বা “পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ” আচরণ করে।
এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসের কাছে গুলিতে আহত ন্যাশনাল গার্ডের সদস্য সারাহ বেকস্ট্রম অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন। ২০ বছর বয়সী বেকস্ট্রম ছিলেন ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের সদস্য। হোয়াইট হাউসের নিকটবর্তী এলাকায় তাঁকে এবং অপর এক গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।
ঘটনার পর প্রথম লাইভ মন্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ওয়েস্ট ভার্জিনিয়ার সারাহ বেকস্ট্রম, যার কথা আমরা বলছি, অত্যন্ত সম্মানিত, তরুণ, অসাধারণ একজন মানুষ...তিনি কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছেন। তিনি আর আমাদের মাঝে নেই।’
এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২৯ বছর বয়সী আফগানিস্তানের নাগরিক রহমানুল্লাহ লাকানওয়ালকে গ্রেপ্তার করেছে। ওই ঘটনাপরবর্তী সময়েই ট্রাম্প অভিবাসন কঠোর করার এই ঘোষণা দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০