আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

চট্টগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও সমবেত প্রার্থনা

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০২:১২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০২:১২:৫৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও সমবেত প্রার্থনা
চট্টগ্রাম, ১ ডিসেম্বর : তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ৩০ নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের চকবাজারস্থ কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহারে বিশেষ সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলার আয়োজনে সভার সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। প্রার্থনা সভা পরিচালনা করেন কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ প্রফেসর ড. উপানন্দ মহাথেরো।
প্রফেসর ড. উপানন্দ মহাথেরো প্রার্থনা করে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের জনগণের মাঝে ফিরে আসুন, যাতে তিনি আবার জনগণের সেবা করতে পারেন।”
ট্রাস্টি রুবেল বড়ুয়া বলেন, “যারা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেন না, তারাই জিয়া পরিবারের সঙ্গে অন্যায় করছে। তারেক রহমান যতদিন নিরাপদ থাকবেন, দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে। আমরা মহামতি গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করছি, যাতে মা দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”
প্রার্থনা অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ ডা. অসীম কুমার বড়ুয়া, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমালসহ কমল জ্যোতি বড়ুয়া, সজল বড়ুয়া, মোহন বড়ুয়া, সুমন বড়ুয়া, তাপস বড়ুয়া, দিবাকর বড়ুয়া, জুয়েল বড়ুয়া, সমর বড়ুয়া, প্রকৌশলী চয়ন বড়ুয়া, প্রকৌশলী রণি বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া রুকু, দীক্ষিত বড়ুয়া, মিথুন বড়ুয়া, সূচয়ন বড়ুয়া, অন্নব বড়ুয়া, দোলন বড়ুয়া, কল্লোল বড়ুয়া, রুবেল বড়ুয়া, পিপলু বড়ুয়া, সুজন কান্তি বড়ুয়া, শ্রাবণ বড়ুয়া, রোবেল বড়ুয়া, নিউটন বড়ুয়া, রিপন বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, পার্থিব বড়ুয়া, মাইকেল রাখাইন প্রমুখ উত্তর-দক্ষিণ ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ