আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

৪৩ বছরে খোয়াই থিয়েটার : সাংস্কৃতিক ইতিহাসে মাইলফলক

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ১২:১৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ১২:১৯:৩৭ অপরাহ্ন
৪৩ বছরে খোয়াই থিয়েটার : সাংস্কৃতিক ইতিহাসে মাইলফলক
হবিগঞ্জ, ২ ডিসেম্বর :  জেলা এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী। এখানকার সংগঠনগুলোও সেই ঐতিহ্যের পতাকা বহন করছে। হবিগঞ্জের নাট্য আন্দোলনের ঐতিহ্যের ধারাবাহিকতায় খোয়াই  থিয়েটার এক উজ্জ্বল নাম। জেলা ও জাতীয় পর্যায়ে নাট্য আন্দোলনে এই সংগঠন রেখে এসেছে গৌরবজনক ভূমিকা। তাই খোয়াই থিয়েটারের ৪২ বছর পূর্তি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা।  আজ ০২ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় খোয়াই থিয়েটারের ৪৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা একথা বলেন।
খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না, বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ  জমির আলী, বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও নাট্য সংগঠক অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) আহবায়ক তাহমিনা বেগম গিনি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তবারাক আলী লস্কর, সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের সভাপতি পীযূষ চক্রবর্তী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, নাট্যমেলা হবিগঞ্জের সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, শায়েস্তাগঞ্জ থিয়েটারের দল প্রধান বাবুল মল্লিক, প্রতীক থিয়েটার এর সহ-সভাপতি আমোদ মাল, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম পাবেল, দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক যোশেফ হাবিব, গ্রাম থিয়েটারের হেমাঙ্গ বিশ্বাস অঞ্চলের সমন্বয়কারী প্রদীপ বোনার্জি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুকান্ত গোপ।
আলোচনা সভা শেষে খোয়াই থিয়েটারের ৫১ তম প্রযোজনা সুকান্ত গোপ রচিত ও নির্দেশিত নাটক "ভাব তরঙ্গে দীনহীন" মঞ্চস্থ হয়। নাটকটিতে অভিনয় করেন সন্ধি, সীমা, তাওহীদ, হাসান, তাকদীর, অভিক, অর্পণ, রামকৃষ্ণ, ইয়াসিন, আরিফ ও হাবিব।
এর আগে শোভাযাত্রা ও থিয়েটারের শিশু- কিশোর নাট্য সংগঠন সুন্দরমের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, অর্থ সম্পাদক মো: আব্দুল হামিদ,  যুগ্ম সম্দপদক মুক্তাদির হোসেন, দপ্তর সম্পাদক ওসমান গনি রুমি, প্রচার সম্পাদক হ্যাপি ভৌমিক, জুবায়েদ হোসেন, রাজন দাশসহ থিয়েটার নাট্যকর্মীরা।







 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা