আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

কার্ডিফে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধন

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:২৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০১:২৬:১৫ পূর্বাহ্ন
কার্ডিফে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধন
কার্ডিফ, ৪ ডিসেম্বর : ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। ‘বিশ্বের যেখানেই থাকুন, বিজয়ের মাসে বিজয়ফুল পরুন, বিজয়ের গৌরবে সমুন্নত থাকুন, একাত্তরের শহীদদের স্মরণ করুন এবং বাংলাদেশের বিজয়কে বুকে ধারণ করুন’ এই স্লোগান ও দীপ্ত অঙ্গীকারকে ধারণ করে প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে বিজয়ফুল কার্যক্রম। ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের সর্বত্র মুক্তিযুদ্ধের গল্প বলা এবং প্রতিদিন বিজয়ফুল পরার আহ্বান জানানো হয়েছে। বিগত ১৮ বছরের ধারাবাহিকতায় যুক্তরাজ্যের বিভিন্ন শহরের মতো এ বছরও ওয়েলসের রাজধানী কার্ডিফে বাংলা স্কুলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিজয়ফুল কর্মসূচি–২০২৫।
গত ১ ডিসেম্বর, সোমবার দুপুর ১২টা ১ মিনিটে বিপুল উৎসাহ–উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিজয়ফুল কর্মসূচির ওয়েলসের উজ্জীবক এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান, কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’—এই দেশাত্মবোধক কলির চেতনা হৃদয়ে ধারণ করে একে অপরকে বিজয়ফুল পরানোর মধ্য দিয়ে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, ’৭১–এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান শহীদুল্লাহ বিজয়ফুল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার এর চেয়ারম্যান কমিউনিটি ব্যাক্তিত্ব শাহ আতাউর রহমান মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই  পোগ্রামে বক্তব্য রাখেন আনহার মিয়া, কাওসার হোসেন, শেখ মোহাম্মদ আনোয়ার, আলহাজ্ব তৈমুছ আলী, আনসার মিয়া, ভিপি সেলিম আহমদ, আসকর আলী, শাহ গোলাম কিবরিয়া, সৈয়দ জুয়েলুর রহমান, এম এ রউফ, আবুল কালাম মুমিন, রকিবুর রহমান, মোহাম্মদ বদরুল মনসুর, ও সৈয়দ রুহেল রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
এদিকে কার্ডিফের বাংলা স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে ও বিভিন্ন গ্রোসারি শপ ও রেষ্টুরেন্ট - টেকওয়ে নানা ব্যাবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে মানুষের মাঝে বিজয় ফুল পরিয়ে দেওয়া হয়েছে। এ যেনো এক প্রাণের বন্ধন। 
মহান শহীদানদের স্মৃতি বহন করে বিজয়ের চেতনা ছড়িয়ে দিতে যে স্বপ্ন নিয়ে ১৮ বছর আগে, ২০০৭ সালে যুক্তরাজ্য থেকে শুরু হয়েছিল বিজয়ফুল কর্মসূচি—তার সেই যাত্রা আজও নতুন প্রত্যয়ে অব্যাহত। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের বীরগাথা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে গড়ে ওঠা এই কর্মসূচি প্রতি বছর আমাদের জাতীয় চেতনাকে নতুন করে জাগিয়ে তোলে এমনটাই উল্লেখ করেন কার্ডিফ শাহজালাল বাংলা স্কুল কমিটি ও বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং বিজয়ফুল কর্মসূচির উজ্জীবক মোহাম্মদ মকিস মনসুর।
তিনি বলেন, “বাংলাদেশ থেকে দূরে থাকলেও হৃদয়ের মাটিতে আমরা আজও সেই রক্তঝরা একাত্তরকে বুকে ধারণ করে আছি। ১লা ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত আমরা সবাই বিজয়ফুল পরিধান করব—শুধু প্রতীক হিসেবে নয়, বরং এক অঙ্গীকার হিসেবে। এটি মুক্তিযুদ্ধের মূল্যবোধ, মানবিকতা, সাম্য, ন্যায়বিচার ও অসাম্প্রদায়িকতা ধরে রাখার অঙ্গীকার। পাশাপাশি নতুন প্রজন্মকে সত্য ইতিহাস জানানো এবং মুক্তিযুদ্ধের গৌরবময় চেতনা সামনে এগিয়ে নেওয়াই হোক আমাদের দীপ্ত শপথ।”
সভায় অন্যান্য বক্তারা আগামী ১৬ ই ডিসেম্বর  মহান বিজয় দিবসের আলোচনা সভা, ও বিজয়ফুল কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার