আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

হবিগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০২:৪৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০২:৪৮:৪৫ পূর্বাহ্ন
হবিগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
হবিগঞ্জ, ৬ ডিসেম্বর: হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কার আন্দোলনের উদ্যোগে দেশরত্ন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুক্রবার (৫ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয়। জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে তিলাওয়াত ও মিলাদ পাঠের মাধ্যমে প্রার্থনা শুরু হয়। পরে অনন্তপুর জামে মসজিদের ইমাম ও আলেম সমাজের বিশিষ্ট ব্যক্তি মুফতি সৈয়দ হোসেন বেলালী দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে অংশগ্রহণ করেন কর্মরত সাংবাদিকরা এবং সংস্কার আন্দোলনের সংশ্লিষ্টরা, যার মধ্যে ছিলেন—দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্ট প্রতিনিধি মীর মোঃ আব্দুল কাদির, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আব্দুল হান্নান চৌধুরী টিপু, দৈনিক আজকের কাগজ, দৈনিক প্রভাকর ও আর টিভি’র ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, নাগরিক টিভি ও গণকণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর রহমান, দৈনিক গণমুক্তি প্রতিনিধি আব্দুল নুর বাবুল, দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি রেজাউল খাঁন, দৈনিক বাংলাদেশ আলো ও দৈনিক প্রতিদিনের বানী প্রতিনিধি জুয়েল চৌধুরী, দৈনিক জনতা প্রতিনিধি এম এ জলিল, এটিএন নিউজের প্রতিনিধি আল আমিন খান। এছাড়া উপস্থিত ছিলেন ৭১ টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী।
আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার সুস্থতা কামনায় এ ধরনের সামাজিক-ধর্মীয় আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে সংস্কার আন্দোলনের পক্ষ থেকে সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ