আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের শ্রীমঙ্গল সংঘদান ও সাংগঠনিক সফর

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৩:২০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৩:২০:২১ পূর্বাহ্ন
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের শ্রীমঙ্গল সংঘদান ও সাংগঠনিক সফর
শ্রীমঙ্গল, ৬ ডিসেম্বর : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উদ্যোগে শ্রীমঙ্গলে সংঘদান অষ্টপরিষ্কারসহ স্মরণসভা ও সাংগঠনিক সফর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা অধ্যক্ষ বরন কুমার চৌধুরী ও স্মরন কুমার চৌধুরী'র প্রয়াত পিতা দিলীপ কুমার চৌধুরী, মাতা প্রয়াত অর্চনা চৌধুরী ও কনিষ্ঠ ভ্রাতা মিত্র কুমার চৌধুরী'র  পারলৌকিক শান্তি কামনায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে পারম্ভিক বক্তব্য রাখেন অধ্যক্ষ বরন কুমার চৌধুরী। রাজধানীর মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের আনোয়ারার তালসরা আনন্দধাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জিনরতন মহাথের, এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের আনোয়ারার বটতল জেতবন বুদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মপ্রিয় ভিক্ষু, মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রজ্ঞারত্ন ভিক্ষু এবং সিলেট বৌদ্ধ বিহারের ধর্মজ্যোতি ভিক্ষু। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে আগত জ্ঞাতীবৃন্দও উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে আগত পরম জ্ঞাতী শ্যামল মিত্র বড়ুয়া,  বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি তপতি বড়ুয়া, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, টুম্পা বড়ুয়া, মুক্তি বড়ুয়া, কাবেরী চৌধুরী, রত্না বড়ুয়া, শেলু বড়ুয়া, সেতু বড়ুয়া, দীপান্বিত বড়ুয়া জয়ী, রানা বড়ুয়া, সুজিত বড়ুয়া, সেতু বড়ুয়া মুক্তা, সীমান্ত বড়ুয়া জয়, প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া প্রমুখ। 
সংঘদান ও জ্ঞাতিভোজনের পর, সভাপতি লিটন বড়ুয়ার সভাপতিত্বে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন