আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:১৯:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:১৯:০৭ পূর্বাহ্ন
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ
ঢাকা, ৭ ডিসেম্বর : প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) দুপুর পৌঁনে ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
সকাল ১১টার দিকে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। এরপর সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল করে শাহবাগ মোড়ে এসে অবরোধ শুরু করেন। বর্তমানে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা উল্লেখ করেন, মডেল সম্পর্কিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, ‘শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবরোধ করেছেন। আমরা বোঝানোর চেষ্টা করছি যাতে তারা সড়ক ছেড়ে আন্দোলন করে, এছাড়া শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে কথাও হচ্ছে।’ পুলিশও মোতায়েন রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি