আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১২:৫০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১২:৫০:০৭ অপরাহ্ন
পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম
ঢাকা, ১০ ডিসেম্বর : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাহফুজ আলম।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগ পত্র জমা দেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস উইং সন্ধ্যা সোয়া ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিং ডেকেছেন। সেখানে বিষয়টি খোলাসা হতে পারে। 
এর আগে নির্বাচনকে কেন্দ্র করে এই দুই উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শোনা যায়। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ তার মন্ত্রণালয়ের কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন, তবে কোন দলের হয়ে বা কোন আসন থেকে প্রার্থী হবেন তা তিনি পরে জানাবেন। 
এছাড়া তিনি কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন বলেও জানান। আর পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেস উইং জানাবে বলেও তিনি নিশ্চিত করেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ