আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

মাধবপুরে শিক্ষক স্ত্রীর সঙ্গে হজে যাওয়া  হল না স্বামীর : মৃত‍্যুর সঙ্গে লড়ছেন স্ত্রীও

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৩ ০৯:০৭:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৩ ০৯:০৭:৫৯ পূর্বাহ্ন
মাধবপুরে শিক্ষক স্ত্রীর সঙ্গে হজে যাওয়া  হল না স্বামীর : মৃত‍্যুর সঙ্গে লড়ছেন স্ত্রীও
মাধবপুর, (হবিগঞ্জ) ২৮ মে :  শিক্ষিকা স্ত্রীকে নিয়ে পবিত্র হজে যাওয়া হল না  ব‍্যবসায়ী আব্দুল হালিমের। এর আগেই দ্রুতগামী একটি  বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্বামী আব্দুল হামি(৫৪)  নিহত ও স্ত্রী আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা বেগম গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় হালিমাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করা হয়েছে।রোববার বিকালে ঢাকা সিলেট মহাসড়ের হাইওয়ে ইন হোটেল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা  হালিমা বেগম ও তার স্বামী  ব‍্যবসায়ী আব্দুল হামিদ আগামী ১৫ জুন পবিত্র  হজে যাওয়ার কথা ছিল। রোববার বিকাল ৪টার দিকে মাধবপুর  শিক্ষা অফিসে কর্মরতদের সঙ্গে দেখা করে দোয়া  নিয়ে মোটরসাইকেলে  করে  স্বামী স্ত্রী আন্দিউড়া গ্রামে ফিরছিলেন। ঢাকা সিলেট মহাসড়কের উল্লেখিত স্থানে পৌছতেই দ্রুতগতির একটি বিলাস বহুল বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী  আব্দুল হামিদ ঘটনাস্থলে মারা যান। স্ত্রী শিক্ষিকা হালিমা বেগম কে আশংকাজনক পথচারীরা  উদ্বার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সস এ নিয়ে গেলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার করেন। শায়েস্তাগঞ্জ  হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া সত‍্যতা নিশ্চিত  করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা