আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ
সুপারভাইজার গেইশা চেস্টনাটের উদ্যোগে কর্মীদের মিলনমেলা

ফ্লেক্স-এন-গেট ডেট্রয়েটে বর্ণিল হলিডে পার্টি

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০১:৩৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ০১:৩৬:০৯ পূর্বাহ্ন
ফ্লেক্স-এন-গেট ডেট্রয়েটে বর্ণিল হলিডে পার্টি
ডেট্রয়েট, ১২ ডিসেম্বর : ফ্লেক্স-এন-গেট ডেট্রয়েটের সেকেন্ড শিফটের কর্মীদের অংশগ্রহণে গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও রঙিন হলিডে পার্টি। সেকেন্ড শিফট সুপারভাইজার গেইশা চেস্টনাটের উদ্যোগে এবং কর্মীদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দমুখর এক আনন্দমুখর মিলনমেলায়।
লাঞ্চ টাইমে আয়োজিত এই বিশেষ আয়োজনকে কেন্দ্র করে কোম্পানির হলরুমে ছিল উৎসবের আমেজ। লাল পোশাকে সজ্জিত কর্মীরা উৎসবের আমেজকে আরও উজ্জ্বল করে তোলে। কেক কাটা, খাবার পরিবেশন, আড্ডা ও আনন্দঘন মুহূর্তে মুখরিত ছিল পুরো হলরুম।
হলিডে পার্টিকে সফলভাবে সম্পন্ন করতে কর্মীদের সুবিধার্থে ব্রেক টাইমের সঙ্গে অতিরিক্ত ১০ মিনিট যোগ করা হয়। ফলে কাজের ব্যস্ততার মাঝেও সবাই স্বাচ্ছন্দ্যে অনুষ্ঠানে অংশ নিতে পেরেছেন। সার্বিক সহযোগিতায় ছিলেন টিম লিডার লিয়াকত আলী এবং আফতাব উদ্দিন।
অনুষ্ঠানে সুপারভাইজার গেইশা চেস্টনাট লটারির মাধ্যমে চারজন কর্মীকে গিফট কার্ড প্রদান করেন। এছাড়া তিনি সকল কর্মীকে বিশেষ পুরস্কারও দেন।
উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই পার্টি শুধু উৎসব নয়, এটি আমাদের টিমওয়ার্ক, বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার প্রতীক। আমরা একসঙ্গে কাজ করি, একসঙ্গে উদযাপন করি—এটাই ফ্লেক্স-এন-গেট পরিবারের শক্তি।”
সামনে বড়দিন ও নতুন বছর। দীর্ঘ ছুটির আগে আয়োজিত এই হলিডে পার্টি কর্মীদের জন্য ছিল আনন্দ ও উদ্দীপনায় ভরপুর এক প্রশান্ত বিরতি। অংশগ্রহণকারী কর্মীরা জানান, বছরের ব্যস্ত সময়ের শেষদিকে এমন একটি আনন্দঘন আয়োজন তাদের কাজের প্রতি অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। উৎসবমুখর এই আয়োজন কর্মপরিবেশে আনন্দ, ঐক্য ও সৌহার্দ্যকে আরও গভীর করেছে বলেও মনে করেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের