আমেরিকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : টাইলস মিস্ত্রি যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০২:১৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ০২:১৩:৩২ পূর্বাহ্ন
রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : টাইলস মিস্ত্রি যুবক গ্রেপ্তার
তারাগঞ্জ (রংপুর), ১২ ডিসেম্বর: তারাগঞ্জে সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭০) এবং তার স্ত্রী সুবর্ণা রায় (৬০) হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে আলমপুর ইউনিয়নের ফাজিলপুর শেরমস্ত গ্রামের নিজ বাড়ি থেকে মোরসালিন ইসলাম (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। পেশায় টাইলস মিস্ত্রি এবং পাশাপাশি তারাগঞ্জ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ডিবি পুলিশ জানায়, কয়েকদিন আগে মোরসালিন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্রের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেন। কাজ করতে গিয়ে বাড়িতে প্রচুর টাকা-পয়সা আছে এমন ধারণা তার মনে লোভ তৈরি করে। সেই লোভ থেকেই তিনি হত্যার পরিকল্পনা গ্রহণ করেন।
গত শনিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে একটি চায়নিজ কুড়াল নিয়ে যোগেশ চন্দ্রের বাড়ির পেছনের কাঁঠাল গাছ বেয়ে দেয়াল টপকে তিনি ভেতরে প্রবেশ করেন। প্রথমে সুবর্ণা রায়কে এবং পরে যোগেশ চন্দ্র রায়কে কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর আলমারির তালা ভেঙে লুটের চেষ্টা চালালেও কোনো টাকা না পেয়ে তিনি খালি হাতেই বাড়ি থেকে বেরিয়ে যান। ব্যবহৃত কুড়ালটি পাশের পুকুরে ফেলে দেন।
ডিবি পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরসালিন হত্যার দায় স্বীকার করেছে। পরিবারের আর্থিক সংকট এবং প্রায় ৮ হাজার টাকার ঋণ তাকে এই ভয়ংকর পথ বেছে নিতে প্ররোচিত করেছে বলে সে জানিয়েছে।
রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ বলেন, “গত ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দম্পতিকে কুড়াল দিয়ে নির্মমভাবে হত্যা করে মোরসালিন। টাইলসের কাজ করতে গিয়ে বাড়িতে টাকার উপস্থিতি নিয়ে তার ভুল ধারণা হয়। সেই লোভ আর ঋণের চাপ থেকেই সে হত্যার পরিকল্পনা করে।” তিনি আরও জানান, হত্যার পর আলমারির তালা ভেঙে অর্থ খোঁজার চেষ্টা চালালেও কিছু না পেয়ে তিনি পালিয়ে যান। ঘটনার পর পুকুরে ফেলা কুড়ালটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অনেক তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে শিগগিরই বিস্তারিত জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কার্ডিফে রডরি মর্গানের ভাস্কর্য উন্মোচন, ‘ডিভলিউশনের জনক’কে শ্রদ্ধা

কার্ডিফে রডরি মর্গানের ভাস্কর্য উন্মোচন, ‘ডিভলিউশনের জনক’কে শ্রদ্ধা