আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৯:০৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৯:০৯:৩৭ পূর্বাহ্ন
ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা, ১২ ডিসেম্বর : ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালে হাদির সঙ্গী ও সমর্থকদের ভিড় জমেছে। তাঁর সতীর্থরা জানান, তিনি জরুরি বিভাগে রয়েছেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকেরা ‘বি নেগেটিভ’ রক্ত জোগাড় করতে বলেছেন। মোটরসাইকেলে এসে দুই যুবক গুলি করে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্তে চেষ্টা চলছে।
ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢামেক হাসপাতালে হাদির সঙ্গী ও সমর্থকদের ভিড় জমেছে। তাঁর সতীর্থরা জানান, তিনি জরুরি বিভাগে রয়েছেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকেরা ‘বি নেগেটিভ’ রক্ত জোগাড় করতে বলেছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিম বলেন, হাদির মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। ধারণা করা হচ্ছে, মাথায় গুলি লেগেছে। তাঁকে জরুরি বিভাগের ওয়ান-স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি সার্ভিস (ওসেক) ইউনিটে নেওয়া হয়েছে।
এদিকে, এ ঘটনায় পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হাদির সমর্থকেরা ভিড় করেন। অন্তত কয়েকশ মানুষ সেখানে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ কাজ করছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন হাদি। এসময় পিছু নেয় একটি মোটরসাইকেল। রিকশাটির ডান পাশ ঘেঁষে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন হাদিকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটি দ্রুত ওই স্থান ত্যাগ করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড