আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

জালালাবাদ এসোসিয়েশন ইউকের নতুন কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৯:২৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৯:২৪:৩০ পূর্বাহ্ন
জালালাবাদ এসোসিয়েশন ইউকের নতুন কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত
লন্ডন, ১২ ডিসেম্বর : জালালাবাদ এসোসিয়েশন ইউকের নবগঠিত কমিটির প্রথম কার্যকরি পরিষদের সভা পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ ডিসেম্বর, মঙ্গলবার নবনির্বাচিত কমিটির সভাপতি, কবি ও ছড়াকার আবুল কালাম আজাদ ছুটন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী নাসির আহমেদ শাহীন এর পরিচালনায় সভায় বক্তারা নতুন কমিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও নতুন কমিটি নানা চমকপ্রদ উদ্যোগ গ্রহণ করবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও ট্রেজারারসহ দক্ষ জনবলের সমন্বয়ে গঠিত বর্তমান কমিটি বাংলাদেশের শিক্ষা, অর্থনীতি, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
সভায় জানানো হয়, আগামী মার্চ মাসে জালালাবাদ এসোসিয়েশনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিব, চিফ ট্রেজারার শামীম আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দুস, ভাইস প্রেসিডেন্ট গন যথাক্রমে ড. মোদাব্বের হোসেন,  কাউন্সিলর রিতা বেগম, সালেহ আহমেদ জিলান,  নজরুল ইসলাম, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক, প্রতিষ্ঠাতা প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ড. রফিকুল হায়দার, অলি উদ্দিন শামিম, আব্দুল করিম, শেখ ফারুক, শেখ শামিম, নজরুল ইসলাম, হিফজুর রহমান, এ রহমান অলি, আবু সাদাত মোহাম্মদ সুহেল, মোহাম্মদ আব্দুস সোবহান।
আরো উপস্থিত ছিলেন মো: জসিম উদ্দিন, মিসবাহ উদ্দিন রফি, ফয়জুল বাসার, আতাউর রহমান, জিয়াউর রহমান (জিয়া) জুবায়ের আহমেদ, আসাদুজ্জামান আহমেদ, শহিদুল আলম মামুন, দুলাল উদ্দিন রায়ান, হাবিবুর রহমান ময়না, আবুল হাসনাত আজাদ সোহান, মিছবাহ উদ্দিন রোপ, শেখ শামীম আহমদ, হিফজুর রহমান চৌধুরী, তারেক উদ্দিন, আব্দুল সুফান, ইকবাল খান, ময়নুল ইসলাম সুহাগ, দিলাল আহমেদ, জাহাঙ্গীর আলম, তইয়ব আলি (সাজু) এম আলি আহমেদ, সরিফুল ইসলাম, এম শাহজাহান, মুহিবুর রহমান, মোহাম্মদ শামিম আহমেদ, সাইদা নাসিমা বেগম, গোলাম রব্বানী, আজহার আহমেদ ওয়াসিম, সাজু আহমেদ, শাহিনুর রহমানসহ আরও অনেকে। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মনসুর আহমেদ শাওন। সভা শেষে নৈশভোজের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের