আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

গুলিবিদ্ধ  হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৯:৩২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৯:৩২:৪৪ পূর্বাহ্ন
গুলিবিদ্ধ  হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর
ঢাকা, ১২ ডিসেম্বর : প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলিবিদ্ধ সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে রাত সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়।
এর আগে ঢামেক পরিচালক জানান, হাদিকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে এবং তার অস্ত্রোপচার চলছিল। পরে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য সরকারি সিদ্ধান্তে তাকে এভারকেয়ারে স্থানান্তর করা হয়।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সশস্ত্র হামলাকারীরা গুলি করে আহত করে। পরে তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে ঢামেক হাসপাতালে আনা হয়। হাদির বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত রয়েছে বলে চিকিৎসকরা জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ