আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন

মাধবপুরে আজ থেকে ফতেহগাজী (রহ.)-এর তিন দিনব্যাপী বার্ষিক ওরস শুরু

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০১:২৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০১:২৭:৪৫ পূর্বাহ্ন
মাধবপুরে আজ থেকে ফতেহগাজী (রহ.)-এর তিন দিনব্যাপী বার্ষিক ওরস শুরু
মাধবপুর (হবিগঞ্জ), ১৪ ডিসেম্বর : হযরত শাহজালাল (রহ.)-এর অন্যতম সফরসঙ্গী হযরত শাহ সোলেমান ফতেহ গাজী (রহ.) বাগদাদির তিন দিনব্যাপী বাৎসরিক ওরস আজ রোববার থেকে শুরু হয়েছে। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহাজীবাজারে অবস্থিত তাঁর মাজার প্রাঙ্গণে এ ওরস অনুষ্ঠিত হচ্ছে।
ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত-আশেকানের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে ওরসকে ঘিরে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় শত শত দোকানপাট বসেছে। মাজার এলাকা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
মাজারের খাদেম খিরাজ শাহ জানান, দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত-আশেকান মানত নিয়ে এখানে উপস্থিত হন। ওরসে অংশগ্রহণকারী ভক্তরা রাতব্যাপী মিলাদ মাহফিল, জিকির, মারিফতি ও মুর্শিদি গান পরিবেশনের মাধ্যমে সময় অতিবাহিত করেন।
ওরসটি একটি ধর্মীয় ও সামাজিক মিলনমেলায় পরিণত হয়, যা দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে হযরত শাহ সোলেমান ফতেহ গাজী (রহ.)-এর ওরসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
এলাকাবাসী ও মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ওরস উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ সময় কেনাকাটাও বেড়ে যায়। ওরসকে কেন্দ্র করে ঘরে ঘরে অতিথি সমাগম হয়। ফলে ফার্নিচার, মিষ্টি ও কাপড়সহ নানা ধরনের দোকানে ব্যাপক বেচাকেনা লক্ষ্য করা যায়।
মাধবপুর থানার ওসি মাহবুব মোরশেদ খান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি টিম সার্বক্ষণিকভাবে ওরস এলাকায় নিয়োজিত থাকবে। কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক