আমেরিকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী
হবিগঞ্জ-২ এ বটগাছ প্রতীকের প্রত্যাবর্তন

পিতার উত্তরাধিকার ধরে ভোটের মাঠে হাবিবুর রহমান

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১২:০৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:০৫:৫০ অপরাহ্ন
পিতার উত্তরাধিকার ধরে ভোটের মাঠে হাবিবুর রহমান
হবিগঞ্জ, ১৪ ডিসেম্বর : হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে নির্বাচনী হাওয়ায় নতুন আলোড়ন সৃষ্টি করেছে হাফেজ্জী হুজুরের খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীক। ওই আসনে এক সময় ভোটের মাঠে ঝড় তুলত বটগাছ প্রতীক। আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়া এই আসনে তিনবার বটগাছ প্রতীক নিয়ে নির্বাচন করেন। এবার তার ছেলে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা হাবিবুর রহমান ওই আসনে বটগাছের মনোনয়ন পেয়েছেন। খেলাফত আন্দোলনের আমীর হাবিবুল্লাহ মিয়াজী গতকাল দেশের ১০০ আসনে দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করেন। সেখানে মাওলানা হাবিবুর রহমানের নাম এসেছে। এই খবর পাওয়ার পর মাওলানা হাবিবুর রহমান দলের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খিদের সাথে মতবিনিময় করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, বানিয়াচং উপজেলার ধুলিয়া গ্রামের আলোকিত ব্যাক্তিত্ব ও বৃটিশ বিরোধী আন্দোলনের সৈনিক আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়া বহু মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষক ছিলেন। এই দেশ বরেণ্য আলেম ছিলেন বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী স্যায়িদ হোসাইন আহমেদ মাদানীর ছাত্র ও খলিফা। মাওলানা আব্দুল বাছিত আজাদ, আব্দুর রব ইউসুফি, নুরুল ইসলাম ওলিপুরী ও নুরুল ইসলাম খানের মত দেশ বরেণ্য ওলামাদের সৃষ্টি করেছেন শিক্ষক হিসাবে। জাতীয় সংসদ
নির্বাচনে তিনবার অংশ নেয়া এই কৃতি পুরুষ মৃত্যুর পূর্ব পর্যন্ত ছিলেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর। তার মৃত্যুর পর মাওলানা হাবিবুর রহমান পিতার পদাংক অনুসরন করে দলটির কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। এলাকার মসজিদ মাদ্রাসার উন্নয়নরসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমেও তিনি স্বক্রিয়। এবার নির্বাচনী তফসিল ঘোষণার পর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক