আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

নিউজার্সিতে প্রবাসী সমাজসেবিকা দীপালি রায় পুরকায়স্থের পরলোকগমন

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১১:১৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১১:১৮:৩৬ অপরাহ্ন
নিউজার্সিতে প্রবাসী সমাজসেবিকা দীপালি রায় পুরকায়স্থের পরলোকগমন
নিউজার্সি, ১৪ ডিসেম্বর : নিউজার্সির ভেন্টনর সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিশিষ্ট সমাজসেবিকা ও ধর্মানুরাগী দীপালি রায় পুরকায়স্থ গত বৃহস্পতিবার সকালে অসুস্থতাজনিত কারণে আটলান্টিক কেয়ার হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক পুত্র, এক কন্যা, ভাই-বোন, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পৈতৃক নিবাস ছিল  সিলেটের বড়লেখা গ্রামে। ১২  ডিসেম্বর, শুক্রবার দুপুরে স্থানীয় ফিউনেরাল হোমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।তাঁর স্বামী স্বর্গীয় জি কে রায় পুরকায়স্থ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ছিলেন।
বিশিষ্ট সমাজসেবিকা, ধর্মানুরাগী  দীপালি রায় পুরকায়স্থ এর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্ট্রি বোর্ড এর সভাপতি আবদুর রফিক, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, জাগরণী কালচারাল সোসাইটি ইনক ,আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়নস ক্লাব, লায়নস ক্লাব ডিস্ট্রিক্ট ১৬এল এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০