আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

নিউপোর্টে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১১:২০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১১:২০:০১ অপরাহ্ন
নিউপোর্টে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা
নিউপোর্ট, ১৪ ডিসেম্বর : যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ নিউপোর্ট শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ১২টায় স্থানীয় তারানা রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় গভীর শ্রদ্ধা ও বিনম্রতায় জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।
নিউপোর্ট আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউপোর্ট আওয়ামী লীগের সভাপতি ও প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর।
সভায় শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অমূল্য ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী যুবলীগ এর সভাপতি ভিপি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক  মফিকুল ইসলাম, নিউপোর্ট যুবলীগের সাবেক সভাপতি  মুহিবুর রহমান মুহিব, মোঃ নজরুল ইসলাম, সাজ্জাদুর রহমান, আনহার মিয়া,রুহুল আমিন, সিতাব আলি, রহিম বাবুল, সুয়েব হুসেইন, মৌলা আফতাব, বাবলু খান,ও রাজিবুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ। সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদানদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এক মিনিট নিরবতা পালন সহ দোয়া  করা হয়েছে। 
নিউপোর্ট আওয়ামীলীগের সভাপতি প্রবাসের মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ বলেন, দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মন্তুদ দিন। এ দিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের উষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন।
নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই এ দেশীয় নরঘাতক রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল।
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শহীদ সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে  এই শূন্যস্থান কখনো পূরণ হবে না বলে উল্লেখ করে যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭০-এর নির্বাচন হতে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধের বিজয় অর্জন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে বাঙালি জাতিকে উজ্জীবিত করার জন্য এদেশের কবি, সাহিত্যিক, প্রকৌশলী, চিকিৎসক, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, চলচ্চিত্রকারসহ বুদ্ধিজীবীদের ভূমিকা ছিলো অপরিসীম।  বাঙালি জাতির দীর্ঘ মুক্তিসংগ্রামে এই বুদ্ধিজীবীরা মেধা, মনন ও লেখার মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা যুগিয়েছেন। দেখিয়েছেন মুক্তির পথ। গোটা জাতিকে উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ের সংগ্রামে।বীর বাঙালির সাহস ও মেধার কাছে যখন একে একে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প, আস্তানা নিশ্চিহ্ন হতে লাগলো, একে একে পরাস্ত হয়ে যখন আত্মসমর্পন করতে লাগলো, তখনই বাঙালির চূড়ান্ত বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে  বাংলাদেশকে চিরদিনের জন্য মেধা শূন্য দেশ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টায় ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের নরপিশাচ দোসররা ঠান্ডা মাথায় হ'ত্যা করেছিল জাতির মস্তিষ্ক, বিবেক ও ভবিষ্যৎ। কলমধারী, জ্ঞানী, মানবতার আলোকবর্তিকা বুদ্ধিজীবীদের র'ক্তে তারা রচনা করেছিল ইতিহাসের সবচেয়ে জঘন্য অধ্যায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের