আমেরিকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই

আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভা অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১১:৫৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১২:১৬:০২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভা অনুষ্ঠিত 
আটলান্টিক সিটি, ১৫ ডিসেম্বর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির মাসিক সভা  অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি ভেনুতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারওমেন কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান।
সভায় উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, ডঃ লা কোয়েটা স্মল, কাউন্সিল এট লারজ স্টিফানি মার্শাল, প‍্যাটিসিয়া বেইলি, সোহেল আহমেদ, আবদুর রফিক, ডেমোক্র্যাট কমিটি পারসন সুব্রত চৌধুরী, জেফ ডরসি, জাকির হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকরা।
সভায় কংগ্রেসম‍্যান পদে ডেমোক্র্যাট  দলীয় প্রার্থী  বেইলি উইন্ডসর তাঁর মিশন ও ভিশন উপস্থিত দলীয় নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকদের সামনে তুলে ধরেন ।
সভায় আগামী বছরের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের সর্বাত্নক সহযোগীতা করা সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দলীয় নেতৃবৃন্দ  আলোচনা করেন।
এছাড়া সভায় ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য  বিষয়ের উপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মিশিগানে সাইফুল আজমের ‘মনের গহীনে বাংলা’: মুগ্ধ প্রবাসী দর্শক

মিশিগানে সাইফুল আজমের ‘মনের গহীনে বাংলা’: মুগ্ধ প্রবাসী দর্শক