আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

আটলান্টিক সিটিতে বিএএসজের বিজয় দিবস উদযাপন 

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০২:২৬:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০২:২৬:৫৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের বিজয় দিবস উদযাপন 
আটলান্টিক সিটি, ১৭ ডিসেম্বর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি। 
এ উপলক্ষে ১৬ ডিসেম্বর, মঙ্গলবার রাতে সিটির ২৭০৯ ,ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার”এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। 
অনুষ্ঠানমালার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সংবর্ধনা , কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন । পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা আবদুল হাই । বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সদ‍্য  নির্বাচিত কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ ও স্কুল বোর্ডের তিনবারের নির্বাচিত সদস্য সুব্রত চৌধুরীকে ক্রেস্ট প্রদান এর মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয় । এছাড়া স্কুল বোর্ডের অন‍্যতম সদস্য ফরহাদ সিদ্দিককে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল। বিএএসজের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনির,সাখাওয়াৎ হোসেন,মামুনুল হক, মোঃ দিদার, জহিরুল ইসলাম, সৈয়দ শহীদ,রেজাউল ইসলাম খালিদ,ফরহাদ সিদ্দিক,রওশন উদ্দিন,বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া,নুরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা আবু জাফর ভূঁইয়া, জহিরুল ইসলাম সেন্টু, মোঃ আইউব, আবু জাহিদ,নূরুন্নবী চৌধুরী শামীম, আবদুর রফিক প্রমুখ ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরী ও সংগীত পরিবেশন করেন আসিফ আনোয়ার ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা প্রবাসী বাংলাদেশিদেরকে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান । নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর