আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

লন্ডনে ড. রফিকুল হায়দারকে বর্ণাঢ্য সংবর্ধনা

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০১:৩৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০১:৩৫:৫২ পূর্বাহ্ন
লন্ডনে ড. রফিকুল হায়দারকে বর্ণাঢ্য সংবর্ধনা
লন্ডন, ১৮ ডিসেম্বর : গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চিফ ট্রেজারার ড. রফিকুল হায়দার পিএইচডি ডিগ্রি অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে তাঁকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়। গত ১৫ ডিসেম্বর, সোমবার,পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ ছোটন। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক ও জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস।
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় উপস্থিত সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন—এই কামনা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান কারী এওয়ার্ড -এর প্রতিষ্ঠাতা ইয়াওর খান, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, বাংলাদেশ ক্যাটারিং এসোসেয়েশনের প্রেসিডেন্ট ওলি খান এম বি, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সেক্রেটারি নাসির আহমেদ শাহীন, বাংলাদেশ ক্যাটারিং এসোসেয়েশনের ভাইস প্রেসিডেন্ট ফয়জুল হক, বাংলাদেশ সেন্টার এর সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, বাংলাদেশের সাবেক এম পি আলহাজ্ব সেলিম উদ্দিন, টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর আ ম অহিদ আহমেদ, সাবেক স্পিকার আহবাব হোসেন, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ভাইস প্রেসিডেন্ট অলি উদ্দিন শামিম, ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর ফয়জুর রহমান, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সেক্রেটারি আব্দুল বাছির, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তি আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম, শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি মনসুর আহমেদ শাওন, মতিউর রহমান, আব্দুর রাজ্জাক, আনোয়ার খান, আব্দুস সোবহান, মোশতাক আহমেদ, আবুল কালাম, লিটনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে রফিকুল হায়দারের এই শিক্ষাগত অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে সংগঠন ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবর্ধিত অতিথি তাঁর অনুভূতি প্রকাশ করে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি প্রবাসী কমিউনিটির মাঝে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০