আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

আটলান্টিক সিটিতে সোহেল ও সুব্রতকে সংবর্ধনা

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০২:০৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০২:০৭:৪৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে সোহেল ও সুব্রতকে সংবর্ধনা
আটলান্টিক সিটি, ১৮ ডিসেম্বর : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে সিটি কাউন্সিল নির্বাচনে জয়ী প্রথম বাংলাদেশি কাউন্সিলর সোহেল আহমেদ এবং স্কুল বোর্ড নির্বাচনে হ্যাট্রিক বিজয়ী সুব্রত চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজি)।
সংবর্ধনা অনুষ্ঠান ১৬ ডিসেম্বর, মঙ্গলবার রাতে সিটির ফেয়ারমাউনট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং সঞ্চালনা করেন জাকিরুল ইসলাম খোকা। উপস্থিত ছিলেন আব্দুর রফিক, নূরুন্নবী চৌধুরী শামীম, মোঃ আইউব, মনিরুজ্জামান মনির প্রমুখ।
অনুষ্ঠানে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরীকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়। সংবর্ধিতরা বিএএসজে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। বক্তারা প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং নতুন নির্বাচিত প্রতিনিধিদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অনুষ্ঠান নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়, যেখানে প্রবাসী কমিউনিটি আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়