আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

ময়মনসিংহে ধর্মীয় অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহে আগুন

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১২:৩৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১২:৩৮:৪৬ পূর্বাহ্ন
ময়মনসিংহে ধর্মীয় অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহে আগুন
ময়মনসিংহ, ১৯ ডিসেম্বর : ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে। নিহত দিপু চন্দ্র দাস ওই কারখানার একজন শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বাসিন্দা রবি চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কারখানায় কর্মরত এক শ্রমিকের বিরুদ্ধে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে কারখানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার হাতে ওই যুবক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর উত্তেজিত জনতা নিহতের মরদেহটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ