আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

হাদির মৃত্যুতে সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের ডাক

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০১:০৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০১:০৬:২২ পূর্বাহ্ন
হাদির মৃত্যুতে সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের ডাক
ঢাকা, ১৯ ডিসেম্বর : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে আজ শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।
বৃহস্পতিবার রাতে দেওয়া এক বার্তায় জুলাই ঐক্য জানায়, ওসমান হাদির মৃত্যুতে দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া আয়োজন করা হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে কফিন মিছিল অনুষ্ঠিত হবে।
সংগঠনের বিবৃতিতে বলা হয়, “শহীদ ওসমান বিন হাদি জুলাই আন্দোলনের অস্তিত্বের প্রতীক। তার রক্তের প্রতিটি ফোঁটার বিচার বাংলাদেশের মাটিতেই নেওয়া হবে, ইনশাআল্লাহ।” একই সঙ্গে দেশের বিপ্লবী জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল শরিফ ওসমান হাদির। গত ১২ ডিসেম্বর তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেন। সেদিন মতিঝিলে জুমার নামাজ শেষে প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হলে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে বহনকারী অটোরিকশায় গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলে গেলেন হবিগঞ্জের নাট্যাঙ্গনের পুরোধা সুব্রত চক্রবর্তী

চলে গেলেন হবিগঞ্জের নাট্যাঙ্গনের পুরোধা সুব্রত চক্রবর্তী