আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের বিজয় দিবস ক‍্যারম টুর্নামেন্ট সম্পন্ন

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০১:১০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০১:১০:২৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের বিজয় দিবস ক‍্যারম টুর্নামেন্ট সম্পন্ন
আটলান্টিক সিটি, ১৯ ডিসেম্বর : নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির বেঙ্গল ক্লাব-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে একটি ওপেন ক‍্যারম (দ্বৈত) টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সিটির আর্কটিক এভিনিউতে অবস্থিত সংগঠনের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় হেলাল হাসান ও মাসুম বাউল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অপরদিকে রহমান বাবুল ও ইউসুফ আলী জুটি রানার্সআপ হন।
চ্যাম্পিয়ন জুটির হাতে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন বেঙ্গল ক্লাবের সম্মানিত সদস্য স‍্যাম আহমেদ মাসুদ এবং রানার আপ জুটির হাতে ট্রফি তুলে দেন কামরুল হাসান আমজাদ। তৃতীয় স্থান অধিকারী  তপু ও জুবেল এর মাঝে পুরস্কার বিতরণ করেন  মোঃ মজনু। আটলান্টিক সিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী এই টুর্নামেন্টের খেলা উপভোগ করেন।
ক‍্যারম টুর্নামেন্ট এর সার্বিক সহযোগিতায় ছিলেন হেলাল হাসান ,মামুন ইসলাম, বাদল বাড়ৈ, শহিদুল ইসলাম পিংকি, কায়সার, আনিস জুয়েল, সমুয়েল গহর,আরিফ লিমন, সোহেল আহমেদ ও আসিফ আনোয়ার। 
বেংগল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী তান্নু ও সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ বিজয় দিবস ওপেন ক‍্যারম টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য ক্লাবের পক্ষ থেকে বেঙ্গল ক্লাবের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ কমিউনিটির লোকজনকে আন্তরিক ধন্যবাদ জানান।
টুর্নামেন্টটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা