আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার

প্রথম আলো–ডেইলি স্টার হামলা : পূর্ণ  নিরাপত্তার আশ্বাস ড. ইউনূসের

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০২:৩৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০২:৩৯:০৩ পূর্বাহ্ন
প্রথম আলো–ডেইলি স্টার হামলা : পূর্ণ  নিরাপত্তার আশ্বাস ড. ইউনূসের
ঢাকা, ১৯ ডিসেম্বর : দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 
আলাপকালে সম্পাদকদ্বয়ের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ড. মুহাম্মদা ইউনূস বলেন, “আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।”
তিনি আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি হামলার শামিল। এ ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে একটি বড় বাধা সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
টেলিফোন আলাপকালে সম্পাদকদের এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা ও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এছাড়া খুব শিগগিরই সম্পাদকদ্বয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ