আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

এক মিনিটেই বাঁচল শিশুর প্রাণ, পুলিশের বীরত্বে প্রশংসা

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১১:৫২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১১:৫২:৩৯ পূর্বাহ্ন
এক মিনিটেই বাঁচল শিশুর প্রাণ, পুলিশের বীরত্বে প্রশংসা
স্টার্লিং হাইটস, ১৯ ডিসেম্বর :  স্টার্লিং হাইটসের একজন পুলিশ কর্মকর্তার দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপে শ্বাসরোধে আক্রান্ত অচেতন এক বছর বয়সী শিশুর জীবন রক্ষা হয়েছে। এ ঘটনায় তাকে বীর হিসেবে প্রশংসা করেছে স্টার্লিং হাইটস পুলিশ বিভাগ। ম্যাকম্ব ডেইলির বরাতে এ খবর দিয়েছে দ্য ডেট্রয়েট নিউজ।
পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ১৮ মাইল রোডের ৮৪০০ ব্লকের একটি বাসা থেকে ৯১১ নম্বরে জরুরি ফোন আসে। সে সময় ওই এলাকাতেই দায়িত্বে ছিলেন এভিডেন্স টেকনিশিয়ান অফিসার ম্যাট ভারগাদামো। ফোন পাওয়ার এক মিনিটের মধ্যেই তিনি ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে পৌঁছে ভারগাদামো দেখেন, রোমান নামের অচেতন শিশুটিকে তার মা কোলে নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। শিশুটিকে অফিসারের হাতে তুলে দিয়ে মা আতঙ্কিত কণ্ঠে বলেন, “সে শ্বাস নিচ্ছে না!”
পুলিশের তথ্যমতে, পুরো পরিস্থিতিতে ভারগাদামো ছিলেন অত্যন্ত শান্ত ও সচেতন। তিনি শিশুটিকে উল্টো করে ধরে কয়েকবার পিঠে চাপ দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই শিশুটি তার শ্বাসনালী থেকে তরল পদার্থ বের করে দেয়, পুনরায় শ্বাস নিতে শুরু করে এবং কেঁদে ওঠে। পরবর্তীতে স্টার্লিং হাইটস ফায়ার ডিপার্টমেন্টের চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যান।
শিশুটির মা পুলিশকে জানান, রোমান সম্প্রতি অসুস্থ ছিল এবং বাড়িতেই তার চিকিৎসা চলছিল। তিনি বলেন, শিশুটি সোফায় শুয়ে ছিল, হঠাৎ তার শ্বাস বন্ধ হয়ে যায়। তখনই তিনি ৯১১ নম্বরে ফোন করেন।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে আরও দুজন কর্মকর্তা পৌঁছে পরিবারের অন্য শিশুটির দেখভাল করেন এবং বাবা বাড়িতে ফিরে আসা পর্যন্ত পরিবারের পাশে থাকেন, যাতে এই চাপপূর্ণ সময়ে তারা প্রয়োজনীয় সহায়তা পায়।
স্টার্লিং হাইটস পুলিশের প্রধান অ্যান্ডি স্যাটারফিল্ড অফিসার ভারগাদামোর প্রশংসা করে বলেন, “অফিসার ভারগাদামোর পদক্ষেপ পুলিশিংয়ের সর্বোচ্চ মানের প্রতিফলন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, শান্ত থাকা এবং তাৎক্ষণিক জীবনরক্ষাকারী ব্যবস্থা নেওয়ার ক্ষমতাই এই শিশুটির জন্য জীবন ও মৃত্যুর মধ্যকার পার্থক্য গড়ে দিয়েছে। আমরা তার পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও কমিউনিটির প্রতি দায়বদ্ধতায় গর্বিত।”
পুলিশ জানায়, গত এক মাসে স্টার্লিং হাইটসে শ্বাসরোধের ঘটনা থেকে কোনো পুলিশ কর্মকর্তার মাধ্যমে শিশুকে বাঁচানোর এটি দ্বিতীয় ঘটনা। এর আগে, ১ নভেম্বর অফিসার এডওয়ার তালিয়া ভ্যান ডাইক অ্যাভিনিউয়ের একটি ওয়ালমার্টে বুকের দুধ খাওয়ানোর সময় শ্বাসরোধে আক্রান্ত পাঁচ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক