আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

আইনকে পাশ কাটিয়ে দিপুকে জনতার হাতে তুলে দেওয়া হয় : র‍্যাব

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ১২:১১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ১২:১১:৫০ অপরাহ্ন
আইনকে পাশ কাটিয়ে দিপুকে জনতার হাতে তুলে দেওয়া হয় : র‍্যাব
ভালুকা হত্যাকাণ্ডে র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামিরা।

ময়মনসিংহ, ২০ ডিসেম্বর : ময়মনসিংহের ভালুকায় ধর্মীয় কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে যুবক দিপু চন্দ্র দাসকে (২৮) পিটিয়ে হত্যা ও পরে লাশ পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্তসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার দিবাগত রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র‍্যাবের হাতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— তারেক হোসেন (১৯), লিমন সরকার, মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মিরাজ হোসেন আকন (৪৬)। তাঁদের মধ্যে আলমগীর হোসেন পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেডের ফ্লোর ম্যানেজার এবং মিরাজ হোসেন আকন ওই প্রতিষ্ঠানের কোয়ালিটি ইনচার্জ। এছাড়া ডিবির হাতে গ্রেপ্তার হয়েছেন আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল।
এ ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, ‘কোম্পানির ভেতরে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাসের সঙ্গে কয়েকজন শ্রমিকের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন তাঁকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেন। বিষয়টি বাইরে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে দিপুকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে এই মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়।’
তিনি আরও বলেন, ‘হত্যার পর গাছের ডালে বেঁধে লাশে আগুন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গ্রেপ্তার আসামিদের কেউই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলায় ধর্মীয় কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তাঁর লাশে আগুন দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অর্ধপোড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় শুক্রবার বিকেলে নিহত দিপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা মডেল থানায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ