আমেরিকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার
কাজী এবাদুল ইসলাম সভাপতি, প্রদ্যুন্ন চন্দ্র সম্পাদক

নতুন নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ১০:১৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১০:১৯:২০ অপরাহ্ন
নতুন নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন
ওয়ারেন, ২১ ডিসেম্বর : অনাড়ম্বর আয়োজনে গতকাল শনিবার ওয়ারেন শহরের একটি রেস্তোরাঁয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ নতুন কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন এবং নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ করা হয়েছে।
২০২৬–২০২৭ মেয়াদে দুই বছর মেয়াদি এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী এবাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শ্রী পদ্যুন্ন চন্দ্র।
এলামনাই এসোসিয়েশনের নতুন কার্যকরী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে যথাক্রমে মোঃ নজরুল ইসলাম, সাইয়েদা শিরিন সুলতানা এবং জিয়াউল আলম, যুগ্ম সেক্রেটারি সালাউদ্দিন মুরাদ, অতিরিক্ত সেক্রেটারি এ জেড এম ওবায়দুল্লাহ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হোসেন চৌধুরী, সহ সংগঠনিক সম্পাদক, রতন বড়ুয়া, এডুকেশন সেক্রেটারি আমিনুল হক, তথ্য ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রুনা কোরেশী। নির্বাহী সদস্য অর্থাৎ মেম্বার এট লার্জ হিসেবে নির্বাচিতরা হলেন ওলিউর রহমান, মোস্তফা কামাল, মাইকেল মহসিন, রেজাউল চৌধুরী, লুৎফুর রহমান এবং মোঃ আফতাব। 
দুই বছর মেয়াদি উপদেষ্টা পরিষদে যারা স্থান পেয়েছেন তারা হলেন মোঃ কামরুল হাসান, এস এম হাসান ইকবাল, ইকবাল আহমেদ অরবিন্দু চৌঃ মৃদুল, সালা উদ্দিন আহমেদ, মিল্টন বড়ুয়া, সাহেদুল ইসলাম এবং সৈয়দ মঈন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত বিভিন্ন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন–এর যাত্রা শুরু হয় ২০২২ সালে। সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে টানা তিন মেয়াদে মোট ছয় বছর ধরে প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মইন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান দায়িত্ব পালন করে আসছিলেন।
ছয় বছর পর নেতৃত্বে পরিবর্তনের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমানসহ সংগঠনের কয়েকজন অনুপস্থিত ছিলেন।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, কমিউনিটিতে শিক্ষামূলক কার্যক্রম বিস্তৃত করা এবং নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির দৃঢ় যোগসূত্র স্থাপনের লক্ষ্যে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন–এর নবগঠিত কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি সৈয়দ মইন, নবনির্বাচিত সভাপতি কাজী এবাদুল ইসলাম ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রদ্যুন্ন চন্দ্র ছাড়াও উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী পরিষদের বিদায়ী ও নবাগত সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় অংশ নেন মোহাম্মদ কামরুল হাসান, শাহেদুল ইসলাম, ইকবাল আহমদ, মিল্টন বড়ুয়া, মাইকেল মহসিন, রেজাউল করিম চৌধুরী, সালাউদ্দিন মুরাদ, আবুল কালাম, নজরুল ইসলাম, রুনা কোরেশীসহ অন্যান্যরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স